ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্য REcNU সেন্টারের শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গা পৌরকলোনী সেন্টার থেকে এবারের এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোনাডাঙ্গা পৌর কলোনী সেন্টারের ইনচার্জ সানজিদা খান শ্রাবণী-এর তত্ত্বাবধানে উপহার সামগ্রী প্রধানত বিশেষ শিশুদের মাঝে বিতরণ করা হয়। REcNU-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিব্যেন্দু দ্বীপ বলেন, প্রান্তিক পরিবারের বিশেষ শিশুদের জন্য REcNU তার কাযর্যক্রম অব্যাহত রেখেছে। আমরা সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে শিশুদের প্রতি সদয় এবং মানবিক আচরণ করার আহ্বান জানাই।
