জীবনের রসদ সব গ্রামে, তবু মানুষ কেন নগর বানালো?
জীবনের রসদ সব গ্রামে— মাটি, পানি, খাদ্য, গাছপালা, পশুপাখি, ঋতু, নদী, খাল, মাঠ। মানুষের বেঁচে থাকার সবচেয়ে মৌলিক উপকরণগুলো প্রকৃতির কাছাকাছি। তবু মানুষ গ্রামেই থেমে থাকেনি। একসময় সে বসতি বড় করেছে, মানুষকে এক জায়গায় জড়ো করেছে, বাজার বানিয়েছে, প্রাচীর তুলেছে, রাজপ্রাসাদ বানিয়েছে— শেষ পর্যন্ত বানিয়েছে নগর। প্রশ্নটা তাই খুব সরল হলেও গভীরঃ যদি জীবনের মূল…
