দরকষাকষির ব্যর্থতার জায়গায় কোলে তুলে আওয়ামী লীগকে তিক্ত স্বাদ দেওয়ার একটা সুযোগও কি ভারতের জন্য তৈরি হয়েছে?
ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা বজায় রেখেও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। তিস্তা, সোনাদিয়া, সামরিক সরঞ্জাম ও অবকাঠামো বিনিয়োগের প্রশ্নে দিল্লির সংবেদনশীলতা বিবেচনায় রেখেও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক বিস্তৃত হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীর ভারতে অবস্থান দলটির রাজনৈতিক স্বাধীনতা ও দরকষাকষির ক্ষমতাকে নতুন…
