Headlines

কাস্টমস কর্মকর্তা ব্যারিস্টার পূরবী সাহার বিনোদন ছুটি মঞ্জুর: গন্তব্য নিয়ে সাংবাদিক মহলে গুঞ্জন

উপকমিশনার পূরবী সাহা
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের এক অফিস আদেশের মাধ্যমে দ্বিতীয় সচিব ব্যারিস্টার পূরবী সাহার ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে জারি করা এই আদেশে তার মূল বেতনের সমপরিমাণ অর্থসহ এই ছুটি অনুমোদন দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ২৪ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে মোট ১৫ দিন তিনি এই ছুটি উপভোগ করতে পারবেন। এই ব্যয়ের টাকা চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের “৩১১১৩২৮ শ্রান্তি ও বিনোদন ভাতা” খাত হতে মেটানো হবে।
উপকমিশনার
সংশ্লিষ্ট নথি।
ছুটি নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন ও গুঞ্জন
ব্যারিস্টার পূরবী সাহার এই ছুটি মঞ্জুরের পর দেশের রাজস্ব খাত নিয়ে কাজ করা সাংবাদিক মহলে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। সাধারণত কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে ‘এক্স-বাংলাদেশ লিভ’ বা বহিঃবাংলাদেশ ছুটি নেওয়ার নোটিশ সচরাচর দেখা যায় না। এই কারণে সাংবাদিক মহলে জোরালো প্রশ্ন উঠেছে— শ্রান্তি বিনোদনের জন্য নির্ধারিত এই ছুটির ভেতরেই কি কোনো বিদেশ ভ্রমণের বিষয় অন্তর্নিহিত রয়েছে?
একই সাথে সাংবাদিকদের মাঝে এখন বড় কৌতুহল, এবার শ্রান্তি বিনোদন কাটাতে ব্যারিস্টার পূরবী সাহা আসলে কোথায় যাচ্ছেন? সরকারি অফিস আদেশে তার ছুটির স্থান বা গন্তব্য সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় সাংবাদিক মহলে এই নিয়ে নানা গুঞ্জন ও চুলচেরা বিশ্লেষণ চলছে।