
অভিযোগ রয়েছে, বিক্রীত স্বর্ণের পরিবর্তে দোকানে এমিটেশন বা নকল গয়না রেখে পুনরায় দোকান সাজানো হয়েছে, যা ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে স্বর্ণের প্রকৃত মজুত নিয়ে সরকারি পর্যায়েও ধোঁয়াশা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নিউমার্কেট এলাকার নিউ পাল জুয়েলার্স-এর বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। আরও অভিযোগ রয়েছে, গত বছর তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ট্যাক্স রিটার্ন দাখিল করেছে।
সাম্প্রতিক সময়ে আরও অভিযোগ উঠেছে যে, প্রতিষ্ঠানটির মালিক হুন্ডির মাধ্যমে বড় অংকের অর্থ ভারতে পাচার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
