Headlines

পুনরায় ‘বহিঃবাংলাদেশ’ ছুটি মঞ্জুরঃ সন্তানের চিকিৎসা নিতে ভারত গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা নার্গিস ইসলাম রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৪ আগস্ট ২০২৬


জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) কাস্টমস ও ভ্যাট উইংয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা (ARO) নার্গিস ইসলাম রনির অনুকূলে পুনরায় বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছে। প্রশাসনের নিয়মিত আদেশের অংশ হিসেবে গত ৩০ জুলাই ২০২৬ তারিখে এনবিআরের ডিজিটাল সার্ভিস ডাটাবেজে উনার এই ছুটির প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট আদেশ।
বর্তমানে কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা (রিস্ক ম্যানেজমেন্ট) কমিশনারেটে কর্মরত নার্গিস ইসলাম রনি এবার মূলত ওনার ছেলের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছেন। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল ২০২৬ তারিখেও ওনার অনুকূলে কাস্টমস ও ভ্যাট উইং থেকে আরেকটি বহিঃবাংলাদেশ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যার মাধ্যমে তিনি পূর্বেও একই কারণে বিদেশ গমনের অনুমতি পেয়েছিলেন। পারিবারিক অতি জরুরি প্রয়োজনেই এনবিআর থেকে উনার এই অর্জিত ছুটি (Ex-Bangladesh Leave) মঞ্জুর করা হয়েছে।
এনবিআরের পদায়ন ও জ্যেষ্ঠতা তালিকা সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি নার্গিস ইসলাম রনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে তিনি কাস্টমসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্টেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন:
  • বর্তমান কর্মস্থল: তিনি বর্তমানে ঢাকার কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট-এ সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
  • অতীত কর্মস্থলসমূহ: বর্তমান স্টেশনে যোগদানের পূর্বে তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কাস্টম হাউস, পানগাঁও-এ কর্মরত ছিলেন। এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর আওতাধীন মোহাম্মদপুর বিভাগেও তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন।