Headlines

যুগ্ম কমিশনার সম্প্রীতি প্রামাণিকের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর

সম্প্রীতি প্রামাণিক
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুরে কর্মরত যুগ্ম কমিশনার জনাব সম্প্রীতি প্রামাণিকের অনুকূলে ১৫ (পনেরো) দিনের শ্রান্তি বিনোদন ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে মঞ্জুর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে (নম্বর: ০৮.০১.০০০০.০০০.০১১.০১.০১৩৪.২৬-৮০৯) এ তথ্য জানানো হয়। দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর আদেশটিতে স্বাক্ষর করেন।
অফিস আদেশ অনুযায়ী, বাংলাদেশ চাকুরি (বিনোদন ভাতা) বিধিমালা ১৯৭৯ এবং অর্থ মন্ত্রণালয়ের ১৯৯৯ সালের ১২ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এই ছুটি ও ভাতা মঞ্জুর করা হয়েছে। জনাব সম্প্রীতি প্রামাণিক গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে এই ছুটির জন্য আবেদন করেছিলেন।
মঞ্জুরকৃত আদেশ মোতাবেক, তিনি আগামী ০১ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে মোট ১৫ দিন শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করবেন। পাশাপাশি তিনি ০১ (এক) মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন, যা সংশ্লিষ্ট কমিশনারেটের বিনোদন ভাতা খাতে বরাদ্দকৃত অর্থ হতে নির্বাহ করা হবে।
উল্লেখ্য, জনাব সম্প্রীতি প্রামাণিক এর আগে ২০২২ সালের ১৬ অক্টোবর আবেদন করে ০১ নভেম্বর ২০২২ থেকে ১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত সর্বশেষ শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেছিলেন। বর্তমান আদেশটির অনুলিপি গাজীপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনবিআরের সিস্টেম ম্যানেজারের কাছে প্রেরণ করা হয়েছে।
কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট
সংশ্লিষ্ট অফিশ আদেশ। প্রশ্ন উঠেছে শ্রান্তি বিনোদন কর্মকর্তারা দেশে করেন, নাকি বিদেশ যান?