নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে সফলভাবে দেশে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-কক্সবাজারের সার্কেল-৩২ এর কর পরিদর্শক জনাব মোহাম্মদ নোমান শিবলী।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে তাকে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের জন্য ১০ (দশ) দিনের ছুটি ও বহিঃবাংলাদেশ গমনের অনুমতি প্রদান করা হয়। সরকারি নিয়ম ও যথাযথ প্রক্রিয়া মেনে তিনি এই পবিত্র সফর সম্পন্ন করেন।
ওমরাহ পালনকালে তিনি পবিত্র মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থান জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
ছুটি শেষে তিনি পুনরায় যথাসময়ে তাঁর কর্মস্থলে যোগ দেবেন এবং পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত হবেন। তার এই নিরাপদ ও সফল প্রত্যাবর্তন উপলক্ষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য মতে— আয়কর অনুবিভাগের কর পরিদর্শক (Tax Inspector) পদে ২০২৬ সালে পদোন্নতি পান। ২০১২ সালে কম্পিউটার অপারেটর হিসেবে কর অঞ্চল-৪, চট্টগ্রামে তিনি যোগদান করেন। তার নিজ জেলা কক্সবাজার।
