খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক Nazrul Islam Monju সম্প্রতি REcNU সেন্টার পরিদর্শন করেছেন। গতকাল (৩০ মার্চ ২০২৬) খুলনার সোনাডাঙ্গা পৌর কলোনিতে অবস্থিত এই বিশেষায়িত সেন্টারটি পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন REcNU-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান Dibbendu Dwip, কার্যনির্বাহী পরিষদের সদস্য এস. এম. কাইয়ুমসহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সেখানে উপস্থিত ছিল শতাধিক বিশেষ শিশু, সুবিধাবঞিত শিশু এবং তাদের মায়েরা, যাদের নিয়ে REcNU দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এ সময় দিব্যেন্দু দ্বীপ বিশেষ শিশুদের পরিচর্যা, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় যে নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়, সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সহায়তা এবং নীতিগত সমর্থনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোকে এগিয়ে নিতে সিটি কর্পোরেশন সহযোগিতা অব্যাহত রাখবে।
পরিদর্শন শেষে তিনি প্রতিকূলতার মধ্যেও বিশেষ শিশুদের নিয়ে মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করে যাওয়ার জন্য REcNU-এর ভূয়সী প্রশংসা করেন। তার মতে, এই ধরনের প্রতিষ্ঠান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
