Headlines

অন্য সব বিভাগের মতো আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককেও সাপ হয়ে কাটতে হয় এবং ওঝা হয়ে ঝাড়তে হয়

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। খাদ্য বিভাগের কাজ শুধু নাগরিকদের কাগজে কলমে নাগরিক সুবিধা দেওয়ার বিষয় নয়, এই বিভাগ থেকেই সরাসরি মানুষের বেঁচে থাকার অবলম্বন খাদ্য সরবরাহ করা হয়। অন্যসব বিভাগের একটি অফিস হয়তো সকল উপজেলায় রয়েছে, কিন্তু খাদ্য বিভাগের অতিরিক্ত হিসেবে প্রতি উপজেলায় রয়েছে একটি খাদ্য গুদাম। এখান থেকেই ওএমএস, টিসিবি, টিআর কাবিখা সহ সকল রেসন সরবরাহ হয়। ফলে খাদ্য পরিদর্শক এবং গুদাম সংরক্ষক (ওসিএলএসডি) একটি গুরুত্বপূর্ণ পদ।

জেলা খাদ্য সংরক্ষক বা ডিসি ফুড উপজেলার এ দু’টি অফিসের নিয়ন্ত্রণকারী কতৃপক্ষ হলেও বিভাগভিত্তিক বা আন্তঃজেলায় এ পদ দু’টিতে পদায়নকারী (বদলী) কতৃপক্ষ হচ্ছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। এ কারণে বদলীসংশ্লিষ্ট বড় অংকের টাকা লেনদেন হয়, বিশেষ করে ওএলএসডি পদে পদায়ন এবং বদলীর ক্ষেত্রে। দেখা যায়— এ কারণেই উপজেলাগুলোতে ধান চাল ক্রয়ে এবং তা বিতরণে দুর্নীতির মহোৎসব হয়। অর্থাৎ দুর্নীতির শুরুটা হয় নিয়োগ এবং বদলী থেকে। বড় কর্তাদের হাত ধরেই দুর্নীতির ক্ষেত্র রচিত হয়। সেই বড় কর্তারাই যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালান, সেটি শুনতে ভালো শুনালেও কার্যত তা অর্থহীন হয়।

এসএম কায়সার আলী
এসএম কায়সার আলী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম।

যেমন, খুলনায় আঞ্চলিক খাদ্য কর্মকর্তার অধীনে ৫৯টি খাদ্য গুদাম রয়েছে। উপজেলা অফিস এবং জেলা অফিস তো রয়েছেই। খাদ্য গুদামের রক্ষক ওসিএলএসডি একটি গুরুত্বপূর্ণ পদ। বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাল খাওয়ার বিস্তর সুযোগ আছে বলে। এ কারণেই এ পদে পদায়নের ক্ষেত্রে বড় অংকের টাকা লেনদেন হয়। বড় অংকের টাকা দিয়ে গুদামের রক্ষক হওয়ার পরে তারা মরিয়া হয়ে ওঠে টাকা উঠাতে। মরিয়া হতে হতে কেউ কেউ আবার নতুন কোনো কর্মকর্তার হাতে মারা খায়। অর্থাৎ নতুন কোনো কর্মকর্তা এসে তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে পদায়ন করে। সে হয়ে যায় আবার খাদ্য পরিদর্শক। খাদ্য পরিদর্শকেরও মাল খাওয়ার সুযোগ আছে, তবে গুদাম সংরক্ষকের মতো অতটা নয়। এজন্য ওসিএলএসডি বা গুদাম সংরক্ষক একটি গুরুত্বপূর্ণ বদলী।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অফিস, খুলনা।

প্রশ্ন হচ্ছে— এই যখন বাস্তবতা তখন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ওঝা হয়ে আসলে কী ঝাড়বেন? প্রসঙ্গত,  অনিয়ম ঠেকাতে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করেছে। চট্টগ্রাম খাদ্য বিভাগের নানা অনিয়ম-দুর্নীতি রোধ করতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করছেন বলে জানা গিয়েছে। চট্টগ্রাম খাদ্য বিভাগের ১১ জেলায় গঠন করা হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি। তারাও বিভিন্ন খাদ্য গুদামে অভিযান চালাচ্ছেন। ফলোআপ নিউজ জানতে চায় কী হচ্ছে এসব— কে সাপুড়ে, কে সাপ, আর কে কার বাপ আসলে? কিছুই তো হিসেব মিলছে না। জনগণের বক্তব্য— তারা সবদিক থেকেই বাঁশ খায়, তবে বড় কর্তারাই যে বড় বাঁশটা দিয়ে রাখে, সে খবর জনগণ রাখে না, বুঝতেও পারে না।


খাদ্য বিভাগের দুর্নীতি আদ্যপান্ত জানতে ফলোআপ নিউজে চোখ রাখুন।

সম্পর্কিত সংবাদঃ

অসাধ্য সাধন’ করত সাধনের পরিবার

খাদ্যে নিয়োগ দুর্নীতি : যুগ্ম সচিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজশাহীতে খাদ্য অধিদপ্তরের বস্তা সরবরাহে অনিয়ম ও দুর্নীতি

খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বস্তা বিক্রির কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শ্যামনগর নকিপুর খাদ্য গুদামের এল এস ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শেখ হাসিনার আমলে চুরি করা খাদ্য গুদামের কর্মকর্তাকে চাকরিচ্যুত, জরিমানা ৯৫ লাখ

সহকর্মীর বিরুদ্ধে কোটি টাকা লোপাটসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন

খাদ্য গুদামে ঘাটতি ৩২৯ টন চাল, কর্মকর্তা বরখাস্ত

অনিয়ম-দুর্নীতির আখড়া ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগ

তানোর খাদ্য অফিস অনিয়ম-দুর্নীতির আখড়া

রংপুরে ১৪৪ টন চাল আত্মসাতে গুদাম কর্মকর্তা বরখাস্ত, তিনজনের নামে মামলা

ঘুষ না দেয়ায় খাদ্যগুদাম কর্মকর্তা চাল নিচ্ছেন না, বিপাকে মিল কর্তৃপক্ষ

খাদ্য কর্মকর্তা নিজেই সিন্ডিকেটের হোতা!

মাদারীপুরে চাল পাচারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা

নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা, ৫ হাজার ৩৩৩ বস্তা চাল জব্দ

বরিশালে খাদ্য গুদামের ৩৫ টন চাল-গম উধাও

মাগুরায় চাল পাচারের অভিযোগে খাদ্য গুদাম কর্মকর্তা গ্রেপ্তার 

খুলনা অঞ্চলের খাদ্য গুদাম: বদলি বাণিজ্যে ৮ সদস্যের সিন্ডিকেট

ফুলতলায় খাদ্য গুদামের চাল চুরি : ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রত্যাহার

সরকারি ধান সংগ্রহে টনপ্রতি ১ হাজার টাকা ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস

কৃষকের ধান ঘরে, খাদ্য গুদামে যাচ্ছে ব্যবসায়ীর ধান

অভয়নগরে নওয়াপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা ইসমাইলের বিরুদ্ধে ৩০ টন চাল ক্রয়ে অনিয়মের অভিযোগ

নিজের পদোন্নতি আটকাতে মামলার আশ্রয় নিলেন খাদ্য কর্মকর্তা

‘এত কিছু’র পরও তিন খাদ্য কর্মকর্তাকে শুধু বদলি

২ কোটি টাকা আত্মসাৎ: খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়ম দুর্নীতিতে খাদ্য বিভাগের তিন কর্মচারী

খাদ্য পরিদর্শক মাসুদ…