খুলনায় চোর সন্দেহে একদল ডাকাতের গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভোর চারটার দিকে মাছ চোর সন্দেহে তাকে আটক করে দীর্ঘ সময় ধরে বেঁধে নির্যাতন চালানো হয়। কোনো হত্যা,মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন।
