Headlines

খুলনার কর কমিশনার বললেন, ৬০% শূন্য রিটার্ন জমা দিলে সে দেশে প্রত্যক্ষ কর বাড়বে কীভাবে?

অতিরিক্ত কর কমিশনার
খুলনার কর কমিশনার আব্দুস সালাম ফলোআপ নিউজ-এর সম্পাদক দিব্যেন্দু দ্বীপকে বলেন, প্রত্যক্ষ কর না বাড়ার প্রধান কারণ— মানুষ কর দিতে ইচ্ছুক নয়। তিনি আরো বলেন, ৭০ শতাংশ শূন্য রিটার্ন জমা পড়লে মানুষের মানসিকতা বুঝতে তো আর বাকি থাকে না। পাশাপাশি রিটার্নের সংখ্যাও অনেক কম বলে তিনি জানান।
শূন্য রিটার্ন (Zero Return) হলো করযোগ্য আয় না থাকলেও বা আয় করমুক্ত সীমার (সাধারণত ৩.৫ লাখ টাকা) নিচে থাকলেও আইন অনুযায়ী আয়কর বিবরণী দাখিল করা। এটি আয় বা কর ‘শূন্য’ দেখানো নয়, বরং আয়-ব্যয়ের সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমার প্রক্রিয়া। এনবিআর-এর নিয়ম অনুযায়ী— ভুল বা কাল্পনিক শূন্য তথ্য দেওয়া দণ্ডনীয় অপরাধ।
Bangladesh Bureau of Statistics ২০২৪–২৫ অর্থবছরের প্রাথমিক (provisional) হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২,৮২০ ডলার, অর্থাৎ বছরে প্রায় ৩,৩৯,২১১ টাকা। বাংলাদেশের পুরুষের জন্য করযোগ্য আয়সীমা শুরু হয় ৩ লক্ষ ৫০ হাজার টাকা থেকে, নারীর জন্য ৪ লক্ষ টাকা থেকে। সে হিসেবে দেশে কয়েক কোটি করদাতা থাকার কথা, কিন্তু বাস্তবে সেটি কয়েক লাখে সীমাবদ্ধ! কেনো?

সংক্ষেপে বাস্তব চিত্র:

  • TIN আছে ≈ ১.১–১.২ কোটি

  • রিটার্ন জমা দেয় ≈ ৪০ লাখ

  • শূন্য রিটার্ন ≈ ২২ লাখ

  • বাস্তবে কর দেয় ≈ ১৫–১৮ লাখ মানুষ

অর্থাৎ ১৮ কোটির দেশে মাত্র প্রায় দেড়-দুই মিলিয়ন মানুষ সরাসরি আয়কর দেয়

এ বিষয়ে ফলোআপ নিউজ-এর সম্পাদক দিব্যেন্দু দ্বীপ কথা বলেন খুলনার অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফকরুল ইসলামের সঙ্গেও। তিনি দীর্ঘ এক আলাপচারিতায় কর আদায়ের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। মানুষ স্বেচ্ছায় কর না দিলে জোর করে কর আদায় কঠিন বলে তিনি জানান। তিনি যোগ করেন— করদাতা ছোট বা বড় বলে কর নিরুৎসাহিত করার সুযোগ নেই, করযোগ্য আয় থাকলে সবারই কর দেওয়া উচিৎ। তবে বাস্তবতা বলছে— করযোগ্য আয় থাকলেও কয়েক কোটি মানুষ কর দেয় না। 
এক পর্যায়ে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে কথা উঠলে কর কমিশনার বলেন, তারা কি স্বর্ণ বিক্রি করে আসলে? তারা তো পুরনো স্বর্ণ সংগ্রহ এবং মেরামতের কথা বলে। গোপালগঞ্জের উপ কর কমিশনার সালামত উল্ল্যাহও স্বর্ণ ব্যবসা যে আসলে একটা ব্যবসা এ প্রশ্নটিই বুঝতে পারেননি। তাহলে দেশে স্বর্ণ ব্যবসা চলে কীভাবে? বেচাবিক্রিগুলো কীভাবে হয়? প্রশ্নের উত্তর খুঁজতে চায় ফলোআপ নিউজ।