স্বাধীনতার পরপর জীবীকার তাগিদে সরুলিয়া সাতক্ষীরা থেকে এসে পরের দোকানে থেকে কাজ শিখেছিলেন। এরপর নিজের ছোট্ট একটি দোকান। ছোট্ট দোকান ছোট্টই রয়েছে, তবে সুনাম হয়েছে বিশাল। মিষ্টির গুণমানের কারণেই উত্তরোত্তর বিক্রী বেড়েছে।
পবিত্র ডেয়ারির ছানার জিলাপি এবং রসগোল্লা বিখ্যাত। দইয়ের সুনামও এত বেশী যে, মাঝে মাঝে ২শো খানা দই বিক্রী হয়ে যাওয়াটাও কোনো বিষয় না। ঢাকা থেকে আসলেই পবিত্র ডেয়ারিতে মিষ্টি খান হারুণ সুমন রশিদ। তিনি বলেন, খুলনায় আসলে এটা আমার অবশ্যগন্তব্য। ঢাকায় ফোরার পথে পবিত্র ডেয়ারি থেকে রসগোল্লা এবং ছানার জিলাপি নিয়ে যাই।
পবিত্র ঘোষ বললেন, সরকারি দফতরগুলোর কারণে বেশী নাজেহাল তিনি। কাস্টমস্ -কে ঘুষ দিতে হয় প্রতি মাসো। অন্যান্য কয়েকটি দফতরও তদারকির নাম করে আসলে ঘুষ নিতে আসে। স্থানীয় মানুষ তাকে ভালোবাসে বলে জানালেন।
