Headlines

মোহরার তপন বিশ্বাস দৌলতপুর থেকে হাত মকশো করে ফুলতলায় গিয়ে হয়েছেন দুর্নীতির ভ্যানগার্ড

সাবরেজিস্টার

খুলনা প্রতিনিধি


খুলনার ফুলতলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ তপন বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশের দায়িত্ব মূলত জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলপত্র লেখা, খসড়া প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে সেবা প্রদান করা। তবে অভিযোগ রয়েছে, এই দায়িত্ব পালনের সময় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন তপন বিশ্বাস।
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, তপন বিশ্বাস দৌলতপুর এলাকায় কাজের অভিজ্ঞতা অর্জনের পর ফুলতলায় এসে প্রভাব বিস্তার করেন। তারা অভিযোগ করেন, দলিল লেখার কাজসহ বিভিন্ন সেবা নিতে গেলে নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা দাবি করা হয়। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ফুলতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, জমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মেনে সেবা পাওয়ার পরিবর্তে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
তবে এসব অভিযোগের বিষয়ে নকলনবিশ তপন বিশ্বাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সাব-রেজিস্ট্রি অফিসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত সংবাদ

খুলনা জেলা’র – সাব রেজিস্টার এর কার্য্যালয়, ফুলতলা, খুলনা’র – অস্হায়ী নকল’নবিশ দ্বারা ব্যাহত হচ্ছে – ভূমি ক্রয় ও বিক্রয় এর রেজিষ্ট্রি