ঢাকার যাত্রাবাড়ীর মার্কেট থেকে স্বর্ণ চুরির ঘটনাটি এখনো পুরোপুরি শান্ত না হতেই এবার রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান (শম্পা জুয়েলার্স) থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। পরপর এ ধরনের ঘটনা ঘটতে থাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (০৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের লেভেল ২-এর ৩৪ নম্বর দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ চুরি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।
তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।
