#REcNU সেন্টার পরিদর্শন করেছে কেসিসি

রেনু
REcNU Centre
সিটি কর্পোরেশনের সহযোগিতায় #REcNU শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের খণ্ডচিত্র।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ-এর তত্ত্বাবধানে খুলনা সিটি কর্পোরেশন কতৃপক্ষ #REcNU সেন্টার পরিদর্শন করেছে এবং REcNU শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছে। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সিইও (উপসচিব) রাজিব আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার ট্যাক্স সুপারিন্টেনডেন্ট শেখ শফিকুল হাসান দিদার। উপস্থিত ছিলেন #REcNU নেতৃবৃন্দ। খুলনা সিটি কর্পোরেশনের সিইও রাজীব আহমেদ বলেন, এ ধরনের শিশুদের নিয়ে কাজ করা খুব কঠিন। জায়গাটিকে আরেকটু অটিজম ফ্রেন্ডলি করা যায় কিনা— বিষয়টি নিয়ে কেডিএ-এর সাথে কথা বলার বিষয়ে তাগিদ দেন। মোল্লা মারুফ রশিদ এ ধরনের শিশুদের নিয়ে কাজ করার জন্য REcNU এবং দিব্যেন্দু দ্বীপকে ধন্যবাদ জানান। বিশেষ ব্যস্ততার কারণে দিব্যেন্দু দ্বীপ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন, একইসাথে তিনি খুলনা সিটি কর্পোরেশন কতৃপক্ষষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।