মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাপস চন্দ্র পাল, পিএইচডি-কে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। ইতোপূর্বে ড. তাপস ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
![]()
সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন এবং ব্যাংক ও অর্থনীতির নানা দিক নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি করেন। ড. তাপস বিভিন্ন সময় দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ডিএমডি এবং সিএফও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘গবেষণা ও পরিকল্পনা বিভাগ’-এর তত্ত্বাবধায়কের ভূমিকা গ্রহণের পর থেকে মার্কেন্টাইল ব্যাংকের মাসিক অনলাইন বুলেটিন ‘এমবিএল স্পেকট্রাম’ ড. তাপস চন্দ্র পালের গতিশীল নেতৃত্বে প্রকাশিত হচ্ছে।
সম্পর্কিত সংবাদঃ
অর্থনীতির অবস্থা | অতিথি: ড. তাপস চন্দ্র পাল |
