পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভয়াবহ দুর্নীতির

চট্টগ্রাম

দলিল লেখক, মোহরার ও নকলনবিশদের সমন্বিত সিন্ডিকেটে চলে অবৈধ লেনদেন; সাব-রেজিস্ট্রারের সই হলেই বুঝে পান ‘পাওনা’


চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগ অনুযায়ী, ভূমি নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যেখানে দলিল লেখক, মোহরার ও নকলনবিশরা সক্রিয়ভাবে জড়িত।
সূত্র জানায়, একটি দলিল সম্পন্ন করার পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে দেন এই তিন শ্রেণির সংশ্লিষ্টরা। গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দলিল দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি কিংবা ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখার মতো অনিয়ম নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

চট্টগ্রাম
প্রতিকী উপজেলা।

অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার নিজে সরাসরি এসব লেনদেনে যুক্ত না থাকলেও তার একটি সই-ই পুরো সিন্ডিকেটের ভাগ-বাটোয়ারার মূল ভিত্তি। অর্থাৎ, সাব-রেজিস্ট্রারের সই সম্পন্ন হলেই সংশ্লিষ্ট সবাই নিজেদের নির্ধারিত ‘পাওনা’ বুঝে পান। ফলে পুরো ব্যবস্থাটি কার্যত তার সইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, নির্ধারিত সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত টাকা না দিলে দলিল সম্পন্ন করতে নানা অজুহাতে বিলম্ব করা হয়। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।
সচেতন মহলের দাবি, পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে সিন্ডিকেট ভেঙে ভূমি নিবন্ধন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।