ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিঁড়ে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিমকে নায়ক হিসেবে উপস্থাপন করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ফাহিম ফারুকীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত ছবিতে দেখা যায়। ছবিতে ফাহিম ফারুকীকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিতে এবং মেজর ডালিমের ছবি সংবলিত একটি পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেখ মুজিবুর রহমানের পরিবর্তে তার হত্যাকাণ্ডে জড়িত মেজর ডালিমের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণের দাবি তোলেন তিনি।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
