নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস হাউস, আইসিডি, কমলাপুর, ঢাকার যুগ্ম কমিশনার জনাব কাজী রেজাউল হাসানের অনুকূলে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে মঞ্জুর করা হয়েছে।
গত ১০ নভেম্বর, ২০২৬ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত ওইু আদেশে বলা হয়েছে, বাংলাদেশ চাকুরি (বিনোদন ভাতা) বিধিমালা ১৯৭৯ এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী নির্দেশক্রমে এই ছুটি ও ভাতা মঞ্জুর করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, জনাব কাজী রেজাউল হাসান আগামী ১৫ নভেম্বর, ২০২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে মোট ১৫ দিন শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করবেন। এ ছাড়া তিনি তার এক মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন, যা সংশ্লিষ্ট কমিশনারেটের বিনোদন ভাতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে।
উল্লেখ্য, এর আগে তিনি ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেছিলেন।

