Headlines

ওমরাহ পালনে ১০ দিনের ছুটি পেলেন খুলনা কাস্টমসের কর্মকর্তা মিজানুর রহমান

খুলনা কাস্টমস্ কমিশনারেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:


পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণের জন্য ১০ দিনের বহিঃবাংলাদেশ (অর্জিত) ছুটি মঞ্জুর করা হয়েছে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম. এম. মিজানুর রহমানকে।
গত ২৫ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে পরবর্তী ১০ দিন তিনি এই ছুটি ভোগ করতে পারবেন।
ছুটি মঞ্জুরের ক্ষেত্রে এনবিআর-এর পক্ষ থেকে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
♦ প্রস্তাবিত এই ভ্রমণে তার সঙ্গে তার স্ত্রী থাকবেন এবং ভ্রমণের যাবতীয় ব্যয় তিনি নিজস্ব পারিবারিক সঞ্চিত অর্থ থেকে মেটাবেন; এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
♦ মঞ্জুরিকৃত এই ছুটি কোনো অবস্থাতেই বর্ধিত করা যাবে না এবং ছুটিকালীন বেতন-ভাতাদি তিনি বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করবেন।

♦সংশ্লিষ্ট কর বর্ষের আয়কর রিটার্ন (আইটি-১০ বিবি)-তে তাকে এই ভ্রমণ সংক্রান্ত ব্যয় প্রদর্শন করতে হবে।

রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান
সংশ্লিষ্ট আদেশ
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা কাস্টমস কমিশনার, শাহজালাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।