Headlines
দক্ষিণ বন্ড কমিশনারেট

আমানা টেক্সটাইলের বন্ড রেকর্ডে দুই অঙ্কের রাজস্ব দাবি, লাইসেন্স Active—হিসাবের ব্যাখ্যা কী?

চার বছরে মাত্র ৪.৭৮ মিলিয়ন ডলারের রপ্তানি, ৩২৫ কর্মীর তথ্য; পুরোনো দাবির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন ফলোআপ নিউজ | অনুসন্ধানী প্রতিবেদন নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত আমানা টেক্সটাইলের বন্ড-সংক্রান্ত সরকারি রেকর্ডে রাজস্ব দাবির অঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছে। কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর পুরোনো একটি Demand তালিকায় প্রতিষ্ঠানটির নামে ৬৫ হাজার ২৫০ টাকার দাবি উল্লেখ রয়েছে। অন্যদিকে, কমিশনারেটের…

Read Full News
ইয়াগী

সক্রিয় বন্ড লাইসেন্স, কোটি ডলারের আমদানি–রপ্তানি: ইয়াগী বাংলাদেশের বন্ড তদারকিতে কী যাচাই হয়েছে?

২,২২৬ আমদানি ও ৭৮৪ রপ্তানি চালানের তথ্য তৃতীয় পক্ষের ডেটাবেসে; বন্ড অডিট, কাঁচামালের হিসাব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তদারকি নিয়ে প্রয়োজন নথিভিত্তিক ব্যাখ্যা ফলোআপ নিউজ | অনুসন্ধানী প্রতিবেদন ঢাকার আশুলিয়ায় অবস্থিত তৈরি পোশাক প্রতিষ্ঠান ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের বন্ড লাইসেন্স সক্রিয় দেখাচ্ছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর অনলাইন তালিকায়। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য-তথ্য সংরক্ষণকারী বেসরকারি প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির…

Read Full News

কৃষি ব্যাংকের ঋণের প্রায় অর্ধেক শ্রেণিকৃতঃ পুনঃতফসিলের আদায়, নতুন ঋণ বিতরণ ও কাগুজে মুনাফা নিয়ে প্রশ্ন

১৭ হাজার কোটি টাকার বেশি শ্রেণিকৃত ঋণ | অনাদায়ী সুদ, প্রভিশন ও শীর্ষ ব্যবস্থাপনার জবাবদিহি নিয়ে অনুসন্ধান নিজস্ব প্রতিবেদক | ফলোআপ নিউজ কৃষকের অর্থায়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা, আদায় কার্যক্রম এবং আর্থিক হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৩৬৯…

Read Full News
এমডি মতিউল হাসান

মার্কেন্টাইল ব্যাংক কি এমডি মতিউল হাসানের কারণেই ডুবতে বসেছে?

২০১৫ সাল থেকে ডিএমডি থাকাকালে CRO ও Chief Credit Officer— দুই দায়িত্বে মতিউল হাসান; শ্রেণিকৃত ঋণ, অবলোপন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের তদারকি কতটা কার্যকর? ফলোআপ নিউজ | অনুসন্ধানী প্রতিবেদন ২০১৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দেন মতিউল হাসান। ব্যাংকটির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক…

Read Full News
Premier Bank

প্রিমিয়ার ব্যাংকের এমডি মনজুর মফিজের কাছে প্রশ্ন: ৩,০৮৮ কোটি টাকার অনিয়মের অভিযোগ, সিএসআরের অর্থের হিসাব কী?

ফরেনসিক অডিটে সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল ও তার পরিবারের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন | সিএসআর, বিজ্ঞাপন, অফিসভাড়া ও সরবরাহকারীর হিসাবে গুরুতর অভিযোগ | দুদকের একাধিক মামলা | বর্তমান ব্যবস্থাপনার কাছে অর্থ উদ্ধার ও জবাবদিহির প্রশ্ন বিশেষ অনুসন্ধান | FollowUpNews ব্যাংকের অর্থ কি আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়েছে, নাকি সামাজিক দায়বদ্ধতা, বিজ্ঞাপন, অফিসভাড়া ও বিভিন্ন সরবরাহের নামে…

Read Full News
সাভার

আনলিমা ইয়ার্ন ডাইংঃ কাঁচামাল ব্যবহারে ২১% পতন, নিরীক্ষায় আপত্তি—বন্ড অডিটে কী যাচাই হয়েছে?

২০২২–২৩ ও ২০২৩–২৪ অর্থবছরের হিসাবে গ্রে পলিয়েস্টার সুতার ব্যবহারমূল্য কমেছে ৬১%; ২০১১ সালে একই নিরীক্ষক তিন বছরের বেশি সময় নিয়োগ নিয়ে SEC-এর সতর্কতা, পরবর্তী নিরীক্ষা প্রতিবেদনে আর্থিক হিসাব ও ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন। নিজস্ব প্রতিবেদক | FollowUpNews উৎপাদন কমেছে, কাঁচামাল ব্যবহারের আর্থিক মূল্য কমেছে— কিন্তু বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের কতটুকু ব্যবহার হয়েছে,…

Read Full News

বন্ড অডিট হয়েছে, কিন্তু কী যাচাই হয়েছে? Ananta Apparels-এর নথি ঘিরে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | FollowUpNews নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রতিষ্ঠান Ananta Apparels Ltd-এর বন্ড লাইসেন্সের বিপরীতে অডিটের তারিখ ৩০ জুন ২০২৫ দেখাচ্ছে কাস্টমস বন্ড কমিশনারেটের অনলাইন ডেটাবেজে। একই রেকর্ডে প্রতিষ্ঠানটির লাইসেন্সের স্ট্যাটাস ‘Active’ এবং ‘SCN Demand’ শূন্য প্রদর্শিত হয়েছে। তবে অডিটে কী কী বিষয় যাচাই করা হয়েছে, কোনো আপত্তি উত্থাপিত হয়েছিল কিনা এবং অডিটের…

Read Full News
সাভার

ঢাকা দক্ষিণ বন্ডের নীট ভ্যালী ফ্যাশনস: অডিট, শুল্কদাবি ও রপ্তানির হিসাব নিয়ে প্রশ্ন

বন্ড লাইসেন্স Active, SCN Demand ঘরে ঋণাত্মক অঙ্ক; বিভাগ ও সার্কেলের তথ্যেও রয়েছে অসংগতি। নিজস্ব প্রতিবেদক | FollowUpNews শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা নিয়ে পোশাক উৎপাদন ও রপ্তানি করে দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠানগুলো। এ সুবিধার বিপরীতে আমদানি করা কাঁচামালের ব্যবহার, উৎপাদন, রপ্তানি, মজুত এবং শুল্ক-সংক্রান্ত দায়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও যাচাই করা জরুরি। কিন্তু কোনো প্রতিষ্ঠানের…

Read Full News