এক তুষারঝরা সন্ধ্যায়

এক তুষারঝরা সন্ধ্যায় সুগভীর শ্যামলিমায় // রবার্ট ফ্রস্ট

কার বৃক্ষরাজি এগুলো আমি ভাবি আমি জানি। যদিও সে থাকে বনে; আমি তার তুষারস্নিগ্ধ কুঞ্জবন দেখতে থেমেছি এখানে সে হয়ত জানে না। বছরের অন্ধকারতম এমন সন্ধ্যায় বন এবং হিমশীতল হৃদের মাঝে কাছাকাছি কোনও খামারবাড়ি ছাড়াই আমাকে থামতে দেখে ছোট্ট ঘোড়াটি নিশ্চয়ই তা পাগলামি ভাবছে। সে তার গলায় বাঁধা ঘণ্টাটি একটু বাজিয়ে আমাকে সতর্ক করতে চাইছে।…

বিস্তারিত
তনিমা জামান

নারী, চল যাই

নারী, আমার কাছে আয়, চল যাই তোরে সঙ্গী করে নতুন কোনো গায়। আমি তোরে নিয়ে যাব অচিনপুরে, দূর সীমানায়। গড়ে নেব নতুন পৃথিবী, তোর কোলে মাথা রেখে কষ্ট লুকাব সেথায়।

বিস্তারিত
শাহিদা সুলতানা

ষদন্ধকার প্রমোদ // শাহিদা সুলতানা

বেদনাকে ভালোবেসে  বলেছিলাম একদিন আরো কিছুক্ষণ না হয় রইতে কাছে— সেই থেকে বেদনারা রয়ে গেছে আমার উঠোন জুড়ে ডালিম গাছের পাতায় কথা বলা কাকাতুয়া হয়ে— ছাদের কার্নিশ জানালার ঘুলঘুলি বেদনার নীলে সারাদিন নীল হয়ে থাকে— আমার আকাশ ভালোবেসে যেতে যেতে রয়ে গেছে আকাশের ছায়া হয়ে! শাহিদা সুলতানা

বিস্তারিত
Tanima Zaman

তোমাকে দেখার পরে

নারী, কী এমন হয়? কবির কাব্য কথায় হয় কি তোমার কোনো ক্ষয়? এত স্বর্গ তোমার লুকিয়ে রেখেছো সযতনে, কেউ কি নাই পৃথিবীতে যে তোমাকে চাইতে পারে অপার্থিব সে ঐকতানে? তোমায় দেখে দেখে অবিরত নেশার ঘোর আমার, মরূভূমিতে এবার উপচে পড়ুক বিন্দুতে প্রস্ফুটিত মহাসিন্ধু তোমার।

বিস্তারিত
Cross Fire

ক্রস ফায়ার // দিব্যেন্দু দ্বীপ

১ ছেলেটা আমায় কখনো কাছে যেতে দিল না, আমার নাম ধরে পর্যন্ত ডাকতে জানে না, একটা চোর ডাকাত গুণ্ডা বদমাসের এত অহংকার! আমার নামটি সে মনেও রাখতে চায় না, ওরা সাথে দেখা হয়েছে বহুবার, কথা হয়েছে অনেক, সুখ দুঃখের কথা না, সম্ভোগের কথা না, যন্ত্রণার কথা না, জীবনযাপনের কথাও না। অথচ কত কথা! তন্দ্রাচ্ছন্ন রাতের…

বিস্তারিত
শাহিদা সুলতানা

বিস্মৃত হরষ // শাহিদা সুলতানা

আমাদের আরো কিছু ছিল যেটুকু বলোনি একবারও সেদিনের সেই অবেলায় চায়ের টেবিলে, স্মৃতিচারণের দিনে! ভেজা পন্টুনে জলের মাতলামি রিনিক ঝিনিক বেসামাল সারারাত কবেকার মায়াবী সন্ধ্যা নদীর গল্পগুলো রয়ে গেল গাংচিলের ব্যথাতুর ডানায় আড়ালে! শাহিদা সুলতানা  

বিস্তারিত
ভূত এবং ভগবান

ভূত এবং ভগবান // দিব্যেন্দু দ্বীপ

কাব্যগ্রন্থঃ ভূত এবং ভগবান প্রকাশকালঃ একুশে বইমেলা, ২০১৫ প্রকাশকঃ রতন চন্দ্র পাল প্রকাশনীঃ গ্রন্থকুটির উৎসর্গঃ যারা মানুষ হয়েছে, যারা মানুষ হতে চাচ্ছে দুর্বিষহ দুর্বোদ্ধতার মধ্যে ঘুরপাক খায় মানুষ। কাউকে নিশ্চিত হতে দেখলে মানুষ অশান্তি বোধ করে। ঈর্শান্বিত হয়। ব্যক্তির নিশ্চয়তাবোধের ভণিতা মানুষকে আকৃষ্টও করে। জীবনের সাথে সে বোঝাপড়া করতে চায়। পেরে ওঠে না। অবশেষে ঈশ্বর নামক এক কাল্পনিক…

বিস্তারিত