Headlines
খুলনা কাস্টমস্

খুলনা কাস্টমস্ কমিশনারেটের অধীনে রয়েছে ১১ টি জেলাসহ তিনটি স্টেশন

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বৃহত্তর এলাকাধীন একটি কমিশনারেট। ১৯৯২ সালে শুল্ক ও আবগারী, খুলনা কালেক্টরেট ভেঙ্গে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা সৃষ্টি হয়। পরবর্তীতে ২০১১ সালের ২০ ডিসেম্বর মূসক বিভাগের প্রশাসনিক বিভাজনের ফলে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা পুনর্গঠিত হয়। এ কমিশনারেট পুনর্গঠিত হওয়ার পর হতে সুনামের…

Read Full News
আয় বৈষম্য এবং উন্নতির মধ্যে সম্পর্ক

কুজনেটস্ কার্ভ কি “আল্লাহর নামে চলিলাম” টাইপের তত্ত্ব?

কুজনেটস্ কার্ভ একটি দেশের উন্নতি এবং তার নাগরিকদের আয় বৈষম্যের মধ্যে একটি সম্পর্ক নিরুপণ করে। রাশিয়ান-আমেরিকান অর্থনীতিবিদ সায়মন কুজনেটস্ ১৯৭১ সালে ইকোনোমিক প্রবৃদ্ধি নিয়ে কাজ করে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম জিডিপি হিসেব করার নিয়মটি আবিষ্কার করেন। তার আর একটি বড় কীর্তি হচ্ছে কুজনেটস্ কার্ভ। সায়মন কুজনেটস্ দেখিয়েছেন— একটি দেশ যখন উন্নতির প্রথম পর্যায়ে থাকে…

Read Full News
মাছের আঁশ

মাছের আঁশ রপ্তানিঃ মাছ রপ্তানিকে ছাড়িয়ে যেতে পারে যে খাত

শিরোনামটি শুনে অনেকে চমকে ওঠার কথা। মাছের চেয়ে মাছের আঁশ রপ্তানি করে আসলেই কি বেশি আয় হতে পারে?পরিসংখ্যান দেখলে সেটি অবশ্য বিশ্বাস হওয়ার কথা নয়, তবে ভবিষ্যত চিন্তা করলে সেটি অবশ্যই সম্ভব। বাংলাদেশ থেকে বর্তমানে মাছ রপ্তানি হয় পঞ্চাশটিরও বেশি দেশে এবং এ খাত থেকে আয় হয় চার থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি। সে…

Read Full News
মুন্না হোটেল

মা ছেলের সাতশো টাকার হোটেল সুনাম কুড়াচ্ছে ডুমুরিয়াবাসীর

বলছি খুলনার ডুমুরিয়ার মুন্না হোটেলের কথা। এটি আধুনিক সাজসজ্জার কোনো খাবার হোটেল নয়, খুব প্রাচীন ঐতিহ্যবাহীও নয়, কিন্তা মা-ছেলের এ হোটেলটির সুনাম খাবারের স্বাদ এবং পরিচ্ছন্নতার কারণে। ছেলে মাহবুব রহমান মাত্র সাতশো টাকা পুঁজি নিয়ে তার পিতার সাথে খাবার এ হোটেলটি শুরু করেছিলেন। গুটি গুটি পায়ে বারো বছর অতিক্রম করে এখনো মায়ের হাতের রান্না নিজের…

Read Full News
রপ্তানি বাণিজ্য

তৈরি পোশাক নির্ভর রপ্তানি আয় থেকে বের হতে পারাটাই এখন বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ

২০২০-২১ অর্থবছরে বিশ্বের ২০৩টি দেশে ৭৫১টি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৬৯০ কোটি ডলার আয় হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। যদিও সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ৫ হাজার ৮০০ কোটি ডলার। সেই লক্ষ্যের চেয়ে…

Read Full News
চিনির তুলনামূলক দাম

ভর্তুকি দিয়ে চিনির দাম কি আদৌ কমিয়ে রাখা উচিৎ?

পৃথিবীতে শীর্ষ পাঁচটি চিনি রপ্তানিকারক দেশ হচ্ছে— ব্রাজিল, ভারত, থাইল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স। মোট চিনি রপ্তানির ৩৬ থেকে ৪০ শতাংশ রপ্তানি করে ব্রাজিল। ভারত রপ্তানি করে ১৫ থেকে ১৮%। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত হওয়ায় এবং ভারত একটি চিনি রপ্তানিকারক দেশ হওয়ায় ভারতের সাথে বাংলাদেশের চিনির বাজারমূল্যে খুব বেশি পার্থক্য হওয়ার কথা না থাকলেও দেখা যাচ্ছে…

Read Full News
টাকা পাচার

গত দশ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ ২০২২-২০২৩ বাজেটের চেয়ে বেশি

জিএফআই (ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি) পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৭.৫৩ বিলিয়ন ডলার পাচার হয়, যা ৬৪০ বিলিয়ন টাকার সমতুল্য। তাই, দেশ থেকে অর্থ পাচারের পরিমাণের দিক থেকে ১৩৫টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩তম। আমদানি ও রফতানির প্রকৃত তথ্য গোপন ক‌রে ১০ বছরে (২০০৬ থেকে ২০১৫) বাংলাদেশ…

Read Full News
আম রপ্তানি

আম রপ্তানিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে

বিশ্বের ৯০টিরও বেশি দেশে আম চাষ হয়। গত ত্রিশ বছরের মধ্যে বিশ্বব্যাপী আমের উৎপাদন দ্বিগুণ হয়েছে। এশিয়া হচ্ছে আমের উৎস, এবং এশিয়াতেই মোট উৎপাদিত আমের ৭৭ শতাংশ উৎপাদিত হয়। উৎপাদনের দিক থেকে এরপরে রয়েছে আমেরিকা (প্রধানত দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো) এবং আফ্রিকা। ইউরোপের দেশগুলোতে খুব কম আম উৎপাদিত হয়। আমেরিকায় মেক্সিকো ও ব্রাজিল সবচেয়ে বড়…

Read Full News