Headlines
হেড অফিস

দরকষাকষির ব্যর্থতার জায়গায় কোলে তুলে আওয়ামী লীগকে তিক্ত স্বাদ দেওয়ার একটা সুযোগও কি ভারতের জন্য তৈরি হয়েছে?

ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা বজায় রেখেও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। তিস্তা, সোনাদিয়া, সামরিক সরঞ্জাম ও অবকাঠামো বিনিয়োগের প্রশ্নে দিল্লির সংবেদনশীলতা বিবেচনায় রেখেও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক বিস্তৃত হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীর ভারতে অবস্থান দলটির রাজনৈতিক স্বাধীনতা ও দরকষাকষির ক্ষমতাকে নতুন…

Read Full News
বাংলাদেশ

“আমরা জানাজা পড়াবো না”: ভারতবর্ষের পুরনো পৌরহিত্যের নতুন রূপ

একজন মানুষ মারা গেছেন। তার জীবনের ভুল-শুদ্ধ, বিশ্বাস-অবিশ্বাস, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ— সবকিছুর বিচার এখন আর তার নিজের হাতে নেই। কিন্তু মৃত্যুর পরও তাকে ঘিরে বিচারকের অভাব হয় না। কেউ ঠিক করে দেন, তিনি কতটা ধার্মিক ছিলেন; কেউ নির্ধারণ করেন, তার জানাজা হবে কি না; কেউ আবার মৃত ব্যক্তির ধর্মীয় গ্রহণযোগ্যতার সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে…

Read Full News
লেখক

নিজের জীবন বহুমুখী, বহুগামী এবং উন্মুক্ত হলেও অহংকারী চিন্তার খোরাক হিসেবে কেনো তারা বেছে নিচ্ছে ধর্ম এবং সম্প্রদায়?

ফলোআপ নিউজ ডেস্ক নিজের জীবনযাপন, ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সুবিধা কিংবা স্বার্থ আদায়ের ক্ষেত্রে যারা বহুমুখী, বহুগামী ও উন্মুক্ত; তারাই কখনো কখনো নিজেদের অহংকার, সামাজিক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ধর্ম, সম্প্রদায় কিংবা নৈতিকতার কঠোর ভাষাকে বেছে নেয়। ব্যক্তিগত জীবনে সুবিধা গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, কিন্তু অন্যের জীবনযাপন, বিশ্বাস ও স্বাধীনতার প্রশ্নে তারাই…

Read Full News
ভারত

ভারত ও বাংলাদেশে ‘একই’ ধর্মীয় ফ্যাসিবাদের নিচে পিষ্ট হচ্ছে মানুষ, যুদ্ধটাও তাই একই

ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকৃত সামাজিক যুদ্ধ এখনো শুরু হয়নি। জুলাই আন্দোলনকে সেই যুদ্ধের সূচনা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল কর্তৃত্ববাদী শাসন, বৈষম্য, দমন-পীড়ন ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে একটি বহুমাত্রিক বিস্ফোরণ। সেখানে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধিতা কোনো সর্বজনস্বীকৃত, সুসংহত ও কেন্দ্রীয় রাজনৈতিক কর্মসূচি ছিল না। বরং জুলাই আন্দোলনের ভেতরে ধর্মনিরপেক্ষ,…

Read Full News
২০২৪

জুলাই আন্দোলন কি ধর্মীয় উগ্রবাদী ও তাদের মনস্তাত্ত্বিক সমর্থকদের শনাক্ত করার ফাঁদও ছিল, নাকি শুধুই ক্ষমতার মালিক বদলের আন্দোলন?

স্বৈরাচারের পতনের পর গণতন্ত্র, নারীর স্বাধীনতা, সংখ্যালঘুর নিরাপত্তা ও সাংস্কৃতিক বহুত্ববাদের পরীক্ষায় কারা উত্তীর্ণ হলো? ফলোআপ নিউজ ডেস্ক জুলাই আন্দোলনকে বুঝতে হলে শুধু ২০২৪ সালের জুলাই-আগস্টে কী ঘটেছিল, তা দেখলে চলবে না। দেখতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক ও সামাজিক সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে বিভিন্ন গোষ্ঠী সেই সম্ভাবনাকে কোন দিকে নিয়ে…

Read Full News

ফুটপাতে খাবার বিক্রিতেও নিবন্ধনঃ খাদ্যনিরাপত্তা, নাকি ক্ষুদ্র ব্যবসা নিয়ন্ত্রণের নতুন ফাঁদ?

রেস্তোরাঁয় খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ কর্তৃপক্ষ ফুটপাতের ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীদের কতটা নিরাপত্তা দেবে? বড় ব্যবসার স্বার্থে দরিদ্র মানুষের খাদ্যপ্রাপ্তি সংকুচিত হওয়ার আশঙ্কা কি অমূলক? ফলোআপ নিউজ ডেস্ক ফুটপাতে পিঠা, পুরি, পেঁয়াজু, ফুচকা কিংবা দুপুরের সস্তা খাবার বিক্রি করেন এমন মানুষের বড় অংশই ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের অনেকের পুঁজি কয়েক শো থেকে কয়েক হাজার টাকা।…

Read Full News
সিঁদুর খেলা

ধর্মীয় উগ্রবাদীরা কি শাওন ও রুমিন ফারহানার মতো ‘ডোন্টকেয়ার’ নারীদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?

ফলোআপ নিউজ ডেস্ক নারী নিজের মতো বাঁচবে, উৎসব করবে, বিশ্বাসের সীমানা পেরিয়ে মানুষের সঙ্গে আনন্দ ভাগ করবে— এ অধিকারটুকুও কি পুরুষতান্ত্রিক ধর্মীয় কর্তৃত্বের অনুমতির ওপর নির্ভর করবে? ব্যারিস্টার রুমিন ফারহানা দুর্গাপূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছেন। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে কোন শাড়ি পরবেন, সেই পরিকল্পনাও করেছেন। পূজামণ্ডপে গিয়ে তিনি বলেছেন, ঈদের তুলনায় পূজায়…

Read Full News
অদৃশ্য নিয়ন্ত্রণ

মুখে নারীবাদ, বাস্তবে দুর্বৃত্ত পুরুষতন্ত্রের তল্পিবাহক: এলিট হতে চাওয়া এই নারীরা আসলে কারা?

নারীবাদের কথা বললেই কেউ নারীমুক্তির পক্ষের মানুষ হয়ে যান না। ব্যক্তিগত স্বাধীনতা, পছন্দের অধিকার, পোশাক, জীবনযাপন কিংবা পেশাগত সাফল্যের দাবি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু নারীমুক্তির প্রশ্ন যদি কেবল একটি বিশেষ শ্রেণির নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও সুযোগ-সুবিধার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই নারীবাদ কতটা সর্বজনীন? আর কতটা শ্রেণিগত সুবিধা রক্ষার রাজনৈতিক ভাষা? আমাদের সমাজে এমন একদল দৃশ্যমান…

Read Full News