Headlines
কর কমিশনার

ঘুষের টাকাসহ সহকারী কর কমিশনার অভিজিৎ কুমারকে গ্রেফতার করা হয়েছে

বগুড়ায় আয়কর ফাইল আটকিয়ে ৫০ হাজার টাকার কারবার করতে গিয়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার ফেঁসে গেলেন। মঙ্গলবার দুপুরে ঘুষ গ্রহণের নগদ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা অভিজিৎকে হাতেনাতে গ্রেফতার করে। সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।  দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়…

Read Full News
গতিধারা

প্রকাশক সিকদার আবুল বাশার মারা গেছেন

গতিধারা প্রকাশনীর স্বত্বাধিকারী সিকদার আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার রাজধানীর বাংলাবাজারে কর্মস্থলে তার আকস্মিক হার্ট অ্যাটাক হয়। পরে তাকে ন্যাশনাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।  দুপুরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা বাজার চত্বরে তার নামাজে জানাজা হবে।  পরে দাফনের উদ্দেশ্যে গ্রামের বাড়ি ঝালকাঠিতে নিয়ে যাওয়া হবে। সিকদার…

Read Full News
বোরহানউদ্দিন, ভোলা

ধর্মাবমাননার গুজব রটানোর সেই পুরনো ছক: উদ্দেশ্য সংখ্যালঘুদের ওপর হামলা এবং তাদের বাড়িঘরে লুটপাট

রামু, নাসিরনগরের পর এবার ভোলার বোরহানউদ্দিন, একই পদ্ধতিতে ধর্মাবমাননার গুজব রটিয়ে দাঙ্গা এবং হামলার পরিবেশ সৃষ্টি করা। সংখ্যালঘুদের পাশাপাশি এবার তাদের লক্ষ্য ছিল পুলিশ বাহিনীকেও নাজেহাল করা। বিপ্লব চন্দ্র শুভ (বিপ্লব চন্দ্র বৈদ্য) নামের ফেসবুক আইডি থেকে ইসলামের নবীকে কটুক্তি করার খবর ছড়ানোর দুদিন পরে ভোলায় সৃষ্টি হয়েছিল সহিংস পরিস্থিতি, যাতে প্রাণ যায় চারজনের, শতাধিক…

Read Full News
শিশু তুহীন

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু হত্যা: এতটা বর্বর হতে পারে মানুষ!

“সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের এক শিশুকে বিভৎসভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।” শুধু গলা কেটে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তুহিন নামের শিশু ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে গাছের ডালে। কান এবং লিঙ্গ কেটে নেওয়া হয়েছে। পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছুরি! অপরাধের ভাষা বোঝা কঠিন। কিন্তু এ কেমন বর্বরতা। দেশে যে শিশু হত্যার…

Read Full News
বিএমএ, খুলনা

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, আ’লীগ নেতা ডা. শেখ বাহারুল আলমকে বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট…

Read Full News
বাগেরহাট

এবার ৮০১ টি প্রতিমা নিয়ে হচ্ছে বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গা পূজা

সনাতন ধর্মাবলম্বী তথা বাঙালির অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজা উপলক্ষে সারাদেশ উৎসবে পরিণত হয়। প্রতি বছরের মতো এবারও দুর্গা পূজাকে ঘিরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে করা হয়েছে জমকালো চোখ ধাঁধানো সব আয়োজন। এবার সেখানে পূজা মণ্ডপে থাকবে ৮০১টি প্রতিমা। যা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমার দুর্গা পূজার মণ্ডপ বলে দাবি…

Read Full News
রাশেদ খান মেনন

যুবলীগের চেয়ারম্যান জানে না অন্য নেতারা কী করে, ক্যাসিনো ক্লাবের চেয়ারম্যান জানে না ক্লাবে কী হয়!

গণমাধ্যমে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কয়েকটি বক্তব্য দেখলাম। তিনি প্রশ্ন তুলেছেন, এতদিন র‌্যাব পুলিশ কী করছিল। খুবই যৌক্তিক প্রশ্ন এটি। একইসাথে তিনি চলমান এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ক্যাসিনো চালানোর পিছনে যুবলীগের অনেক নেতার জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সংগঠনের সভাপতি হিসেবে এটি তার ব্যর্থতা বলে তিনি মনে করেন। আবার…

Read Full News
জলিল সরদার

বাগেরহাটে অর্পিত সম্পত্তি দখল করে রেখেছে রথি মহারথিরা

বাগেরহাটে প্রায় ৫ হাজার সংখ্যালঘু পরিবার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের হারানো সম্পত্তি ফিরে পেতে আবেদন করেছেন। সংখ্যালঘুদের হারোনো সম্পত্তি ফিরে পেতে সরকারের মহতি উদ্যোগ অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বিষয়ে ক্ষতিগ্রস্থরা অসচেতন থাকায় এবং আইনের যথাযথ বাস্তবায়ন না থাকায় বাগেরহাটের অধিকাংশ সংখ্যালঘুরা তাদের হারানো সম্পত্তি ফিরে পেতে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।…

Read Full News