Headlines
খুলনা

দামী ব্রান্ডের নামে আমদানী করা কসমেটিকস্ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না কাস্টমস্

ভালো স্কিন কেয়ারের জন্য অনেকেই ভালো একটি সুপার শপ খোঁজেন। এরপর উচ্চমূল্য দিয়ে কসমেটিকস্ কেনেন। ফলোআপ নিউজ অনুসন্ধান করে দেখেছে— এ ধরনের অনেক কসমেটিকস্ই নকল। খুলনার একটি নামী সুপার শপ থেকে কিছু পন্য নিয়ে অনুসন্ধান করতে গেলে ইমপোর্টার বা কাস্টমস্ কেউ-ই এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। পণ্যভেদে আমদানীকৃত পণ্যের মান নিয়ন্ত্রণ করে কাস্টমস্…

Read More
করিমনগর

নিজে ছিন্নমূল মানুষ হয়েও খাওয়াচ্ছেন ছিন্নমূল প্রতিবন্ধী এবং মানসিক রোগীদের

করিম নগরের ইছা ভাই এবং তার স্ত্রী ফিরোজা বেগম, তাদের রয়েছে একটি পিতা-মাতা হারা জন্ম প্রতিবন্ধী নাতি। নিজেরাই তারা ছিন্নমূল, সরকারি পড়ে থাকা জায়গায় একটি ছাপড়া ঘরে ভাতের দোকান চালান। চলে তো চলে না, ঝড় বৃষ্টি বাদলের দিনে পড়ে যান মহা সংকটে। এমন একজন সংকটাপন্ন মানুষ হয়েও তিনি একই ধরনের ছিন্নমূল প্রতিবন্ধী মানুষ এবং মানসিক…

Read More
মেডিকেলের প্রশ্ন ফাঁসকারী

মেডিকেল প্রশ্নফাঁসের অন্যতম অভিযুক্ত এবং বারে বারে পুলিশের হাতে আটক ডাঃ তারিমকে গণহত্যার দোসর উল্লেখ করে খুলনায় পোস্টারিং

পোস্টোরে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছেঃ ১. খুনি হাসিনার দোসর; ২. জুলাই গণহত্যার সমর্থক; ৩. ডায়াগসস্টিক সেন্টারের কমিশনখোর; ৪. দালালদের মাধ্যমে হাসপাতালের চিকিৎসার পরিবেশ নষ্টকারী; ৫. টেন্ডারবাজ; ৬. ছাত্র নির্যাতনকারী। প্রসঙ্গত, খুলনায় মেডিকেল কলেজে ভর্তি কোচিং থ্রি ডক্টরসের উপদেষ্টা ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে ১৮ আগস্ট (২০২৩) মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে আটক করেছিলো সিআইডি। ঐদিন সকালে…

Read More
REcNU Autism Care & Hospital

অটিস্টিক শিশু-কিশোর এবং মায়েদের নিয়ে রেনুর (REcNU) মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভাটি আয়োজন করেছে REcNU (Rehabilitation for Extraordinary Children and Neurodiverse Understanding)। একটি অটিজম পুনর্বাসন কেন্দ্র এবং মানসিক হাসপাতাল নির্মাণের অভিপ্রায় থেকে এ আয়োজন। ইতোমধ্যে রেনু এ জন্য খুলনায় একটি জায়গা নিয়েছে। গত কয়েক বছর ধরে রেনু বাসায় গিয়ে অটিস্টিক শিশু-কিশোর এবং মানসিক সমস্যায় ভুগছে এমন মানুষদের খোঁজখবর নিয়ে আসছে। সাধ্যমতো তাদের সহযোগিতা করার চেষ্টা…

Read More
চিকিৎসাসেবা সংক্রান্ত জরিপ

চিকিৎসাসেবার মান যাচাইয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ওপর জরিপ

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে সাধারণ জনগণের অভিযোগ অন্তহীন। আবার চিকিৎসক এবং সম্পর্কিত অন্যান্য সেবাদাতাদের পক্ষ থেকেও রয়েছে অনেক অভিযোগ। কিন্তু এইসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্যনির্ভর পরিসংখ্যান, কেসস্টাডি বা গবেষণা খুবই অপ্রতুল। সার্বিক বাস্তবতা মাথায় রেখে রোগীদের অভিযোগ তথ্যাকারে সংগ্রহ করে, তা যাচাই করে, যাচাইনির্ভর তথ্য-উপাত্ত তৈরি করা খুবই জরুরী। রোগী হিসেবে আপনি যদি নিজেকে প্রতারিত মনে…

Read More
সুন্দরবন

ইকোট্যুরিজমে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, প্রয়োজন যথাযথ উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা

বাংলাদেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ইকোসিস্টেম, পৃথিবীর দীর্ঘতম বিস্তৃত সমুদ্র সৈকত, চিত্তাকর্ষক পার্বত্য জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান), সিলেটের টিলাসমৃদ্ধ চা বাগান, গারো পাহাড়, গ্রামীণ সৌন্দর্যের অপার লীলাভূমি, নদী-হাওড়-বিল ইত্যাদি। অত্যাবশ্যক এই ইকোসিস্টেমগুলো বাংলাদেশের ইকোট্যুরিজম সম্ভাবনায় ব্যাপক অবদান রাখতে পারে। বর্তমান বিশ্বে দ্রুত বিকাশমান এবং বর্ধনশীল শিল্প হিসেবে পর্যটন সুপ্রতিষ্ঠিত। পৃথিবীতে পর্যটন শিল্পের অর্থনীতি…

Read More
খুলনা

সাতক্ষীরা ঘোষ ডেয়ারিঃ সামার্থ এবং সুনাম থাকার পরও উদ্যোগ এবং আইনের মারপ্যাঁচে হতে পারছে না জাতীয় বা বৈশ্বিক ব্রান্ড

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর অঞ্চলে ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারি’ মিষ্টি এবং দুগ্ধজাত পণ্যের খুবই পরিচিত ব্রান্ড। ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারি’ নামটি বিভিন্ন ব্যবসায়ী ব্যবহার করলেও এটি আসলে কোনো অংশীদারী ব্যবসা নয়, প্রত্যেকেই এই একই নামে ব্যবসা পরিচালনা করে থাকেন। অনেকে নামের আগেপিছে কিছু যোগ করে নেয়— যেমন, ‘আদী সাতক্ষীরা ঘোষ ডেয়ারি’, ‘সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারি’, ‘নিউ সাতক্ষীরা…

Read More