Headlines
গোপালগঞ্জ জেলা পরিষদ

’৭১-এর গল্প // বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক

১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে যাব বলে সিদ্ধান্ত নিই। প্রশিক্ষণ নেওয়ার জন্য কোলকাতা যাই। কোলকাতায় যাওয়ার পর কোথায় ট্রেনিং নেব চিন্তাভাবনা করছিলাম। সেখানে তৎকালীন এমপি মোল্লা জালাল উদ্দিন সাহেবের সাথে দেখা করলাম। আমার সঙ্গে তখন আরও অনেকে ছিলো। উনি আমাদেরকে বললেন, তোমাদের জন্য স্পেশাল একটা ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে। মোল্লা জালাল উদ্দিন সাহেব বিশ্ব জনমত…

Read Full News
তাপস ঘোষ

আমিও চাইনি এই সুন্দরীদের ছেড়ে যেতে // ড. তাপস ঘোষ

এই সপ্তাহের প্রথম দিকে আমি নাগাল্যান্ডে গিয়েছিলাম একটি DST, Government of India’র sponsored একটি কর্মশালায় কয়েকটি ক্লাস নিতে। আয়োজক ছিল নাগাল্যান্ড ইউনিভার্সিটির advance level biotechnology hub। এখানে বলে রাখা ভালো যে, এর আগেও আমি বেশ কয়েক বার নাগাল্যান্ডে গেছি । এবং উত্তর পূর্বাঞ্চলের সবক’টি রাজ্যেই আমি গেছি এবং বার বার গেছি। বলা হয় উত্তর পূর্বাঞ্চলের…

Read Full News
আপার যশোর রোড

দেশের একজন নাগরিক হিসেবে আমার একটি বেদনার ইতিহাস

১৯৯১ সালে পাওয়ার হাউস মোড়ে সিটি পেট্রোল পাম্প (বর্তমান নাম) সংলগ্ন সিটি কর্পোরেশন মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে আমি গাড়ীর যন্ত্রাংশের ব্যবসা শুরু করি। ২০০৩ সাল পর্যন্ত আমি নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারি। ৩০/০১/২০০৩ তারিখে সিটি কর্পোরেশন থেকে আমি নিম্নোক্ত বক্তব্য সম্বলিত একটি নোটিশ পাই— … উপরিউক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, আপনার বরাদ্দকৃত আপার…

Read Full News
রতন কান্দি

এক কিশোর মুক্তিযোদ্ধার বিজয়ের গৌরব গাঁথা

বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র স্যান্যাল একজন কিশোর মুক্তিযোদ্ধা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের বীর সন্তান তিনি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচনী প্রচারণাকারীদের কাছ থেকে জানতে পারেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামীলীগ বিজয়ী হলে বাঙালিরা পাকিস্তানি অবাঙালি শাসনের নিপীড়ণ আর বৈষম্যের শিকার হওয়া থেকে রক্ষা পাবে। দেশের সম্পদ দেশে থাকবে। দেশ ধর্ম…

Read Full News
রুমা

গ্রামভিত্তিক ছোট ছোট শহরই (টাউন) হতে পারে আগামী বিশ্বের আধুনিক জীবনব্যবস্থা // দিব্যেন্দু দ্বীপ

সারসংক্ষেপ আমেরিকান সরকারের জনগণনা বলছে, সে দেশের চার ভাগের তিনভাগ লোক এমন সব ছোট ছোট শহরে বাস করে যেখানে ৫০০০-এরও কম লোক বাস করে। এর মধ্যে এমন অনেক ছোট ছোট শহর রয়েছে যেখানে ৫০০-এরও কম লোক বাস করে। যুক্তরাষ্ট্রের বাস্তবতার সঙ্গে বাংলাদেশের বাস্তবতা তুলনীয় না হলেও বাংলাদেশের গ্রামগুলিও আজকাল শহরের কাছাকাছি হওয়ার চেষ্টা করছে— এই…

Read Full News
হাসিন জাহান

মেয়ে তুমি তোমার মতো হও: পেশা ও ব্যক্তিজীবনে সাফল্যের পথরেখা // হাসিন জাহান

আর্থিকভাবে দরিদ্র দেশের মানুষ হওয়াতেই কিনা জানি না— আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি জীবনের সংগ্রাম মানেই অর্থনৈতিক সংগ্রাম। এজন্যই সফল মানুষ বলতে আমরা বুঝি তাদের যেসব মানুষ ভয়ঙ্কর অর্থনৈতিক প্রতিকূলতা জয় করে একটা বিশেষ জায়গায় পৌঁছুতে পেরেছেন। হাসিন জাহানের বইটা পড়ে আপনি বুঝতে পারবেন যে, অর্থনৈতিক দারিদ্র্যের বাইরেও মানুষের জীবনে অনেক ধরনের…

Read Full News