আমট্রানেটের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ: ১,৭২৫ শিপমেন্টের রেকর্ড, বন্ডে আমদানি–রপ্তানির পূর্ণ হিসাব কোথায়?
ফলোআপ নিউজ | অনুসন্ধানী প্রতিবেদন গাজীপুর: ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের সক্রিয় বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের যুক্তরাষ্ট্রে রপ্তানিসংশ্লিষ্ট বিপুল শিপমেন্ট রেকর্ড পাওয়া গেছে। আন্তর্জাতিক বাণিজ্য-তথ্যভান্ডার ImportInfo-তে প্রতিষ্ঠানটির নামে ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৭২৫টি বিল অব লেডিংয়ের তথ্য রয়েছে। একই ডেটাবেসে গত এক বছরে ১০৮টি এবং…
