দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে প্রতিমন্ত্রীর ‘শিক্ষা’ তত্ত্বঃ নাগরিককে বাঁচাতে শ্রীলঙ্কা তৎপর, বাংলাদেশ জানল মৃত্যুর পর!
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে খবরই পায়নি ঢাকা; শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যুদণ্ড বাতিলে বিশেষজ্ঞ আইনজীবী পাঠিয়েছে কলম্বো— প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কোথায়? বিশেষ প্রতিবেদন | ফলোআপনিউজ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ববোধ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ…
