Headlines

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বাড়ছে

People rush an injured person to a hospital following a bomb blast, in Quetta, Pakistan, Tuesday, Sept. 13, 3016. A roadside bomb killed police officers in the Pakistani city of Quetta on Tuesday, and another three were wounded as they foiled a suicide attack on a Shiite mosque elsewhere in the country, police said. (AP Photo/Arshad Butt)
আহত একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।
আহত একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।

মসজিদে জুমার নামাজ চলাকালিন সময়ে আত্মঘাতী হামলার এ ঘটনা ঘটে। আফগান সীমান্তবর্তী পায়িখান গ্রামে ওই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর দেওয়া তথ্য মনে, ১৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তরপশ্চিমাঞ্চলেরে ঐ গ্রামের মসজিদে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা মসজিদে ‘আল্লাহু আকবর’ বলে আক্রমণ করে।

আফগান সীমান্তবর্তী মোহমান্দ অঞ্চলের ঐ এলাকাটি উপজাতীয় অধ্যুষিত। হামলা প্রসঙ্গে মোহমান্দ সংস্থার উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, মসজিদটি জনাবহুল এলাকায় অবস্থিত। আক্রমণের আগে আত্মঘাতী হামলাকারীরা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। এরপরই বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।

এ সম্পর্কিত খবর