Headlines

আজ আজগড়া গণহত্যা দিবসঃ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়েছিলো অর্ধশতাধিক মানুষকে

১৯৭১

নয় মাস ধরে হত্যা করা হয়েছিলো ধর্মীয় সংখ্যালঘুদের বাছাই করে করে। এটিও তেমন একটি গণহত্যাকাণ্ড।

খুলনার তেরোখাদা উপজেলার আজগড়া গ্রামে স্থানীয় রাজাকারেরা গণহত্যাটি ঘটিয়েছিলো ১৭ এপ্রিল। গণহত্যাটি স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হলেও খোঁজ নেয়নি কেউ গণহত্যার শিকার পরিবারগুলোর।