বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ। খুচরা বিক্রয়স্থলে সীমিত তথ্য প্রদর্শনের সুযোগ থাকলেও তা স্বাস্থ্য সতর্কতা ছাড়া এভাবে আকর্ষণীয় বাণিজ্যিক বিজ্ঞাপনের রূপ নিতে পারে না।
ছবিতে দেখা যায়, পোস্টারটিতে সিগারেটের ব্র্যান্ডকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এবং মূল্যও বড় আকারে দেখানো হয়েছে। প্রশ্ন উঠছে—
-
এ ধরনের পোস্টার কে অনুমোদন দিয়েছে?
-
স্বাস্থ্য সতর্কতা কোথায়?
-
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ভোক্তা অধিকার, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি কি কার্যকর?
তামাক নিয়ন্ত্রণে সরকার একদিকে কোটি কোটি টাকা ব্যয় করছে, অন্যদিকে যদি খোলা বাজারে এভাবে ব্র্যান্ডিং চলতে থাকে, তবে জনস্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ কতটা বাস্তব—সেই প্রশ্ন থেকেই যায়।
FollowUpNews-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
