Headlines

অনুষ্ঠিত হলো বিল্ড ফর নেশন আয়োজিত বিষয়ভিত্তিক একক বক্তৃতা


সাামজিক সাংস্কৃতিক সংগঠন ‘বিল্ড ফর নেশন’ আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে গোপালগঞ্জে বিল্ড ফর নেশনের নিজস্ব কার্যালয়ে। এবারের অনুষ্ঠানে একক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ। তিনি ভারবর্ষের সাংস্কৃতিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের ওপর বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক জনাব হাবিবুর রহমান,  সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সাবেক জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, বিশিষ্ট কবি গাজি লতিফ ও বিশিষ্ট ব্যাংকার কিরণ শেখর কুণ্ডু।

শ্রোতা দর্শক হিসেবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিল্ড ফর নেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপ্পী, বিশিষ্ট কবি প্রদ্যুত রায় এবং বিশিষ্ট কবি ও ছড়াকার মীজানুর রহমান।

Build for Nation