Headlines

স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের জন্য কর পরিদর্শক সোহেল মিঞার পাকিস্তান গমন

কর পরিদর্শক

ঢাকা: স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে যাওয়ার বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর পরিদর্শক জনাব সোহেল মিঞার। তিনি ঢাকা কর অঞ্চল-২৩ এর সার্কেল-৪৯১ (কোম্পানীগঞ্জ) এ কর্মরত আছেন।


কর অঞ্চল ২৩
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন।
জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন-২ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। ৪ অক্টোবর ২০২৬ তারিখে দ্বিতীয় সচিব মো: আনিসুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশটি জারি করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, জনাব সোহেল মির্জা তার স্ত্রীর কিডনি প্রতিস্থাপন (ট্যান্সপ্ল্যান্ট) ও উন্নত চিকিৎসার জন্য বিগত ০৯ জুলাই ২০২৬ থেকে ০৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩০ দিনের বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি ভোগ করেন। পরবর্তীতে স্ত্রীর চিকিৎসা সম্পন্ন করার জন্য তিনি আরও অতিরিক্ত ২৮ দিনের ছুটির আবেদন জানান।
তার আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ০৯ আগস্ট ২০২৬ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মোট ২৮ (আটাশ) দিনের বহিঃবাংলাদেশ (পাকিস্তান) অর্জিত ছুটি ভূতাপেক্ষভাবে নির্দেশক্রমে মঞ্জুর করেছে।