নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর পরিদর্শককে বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) এনবিআরের কর প্রশাসন-২ শাখার দ্বিতীয় সচিব মোঃ আনিসুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই ছুটি অনুমোদন দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, কর আপিল অঞ্চল-২, ঢাকার আপীলাত রেঞ্জ-৩ এর কর পরিদর্শক মিজ তাকরিমা ইসলামকে নিজস্ব চলমান চিকিৎসার ফলোআপের জন্য ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে এই ছুটি কার্যকর হবে। ভ্রমণকালে তার মাতা, স্বামী ও কন্যা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
অন্যদিকে, কর অঞ্চল-১১, ঢাকার সার্কেল-২৩৫ এর কর পরিদর্শক জনাব মোঃ আওলাদ হোসেনকে তার স্ত্রীর চলমান চিকিৎসার ফলোআপের জন্য ১০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে তার এই ছুটি কার্যকর হবে।
নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯-এর ৩(১)(২)(বি) বিধি মোতাবেক বেশ কিছু শর্ত সাপেক্ষে এই ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে— এই ভ্রমণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না; মিজ তাকরিমা ইসলামের ভ্রমণ ব্যয় নিজস্ব চাকুরি ও স্বামীর আয় থেকে এবং মোঃ আওলাদ হোসেনের ব্যয় ব্যক্তিগত সঞ্চয় থেকে নির্বাহ করা হবে।
এছাড়া মঞ্জুরীকৃত ছুটি কোনো অবস্থাতেই বর্ধিত করা যাবে না, ছুটিকালীন বেতন-ভাতাদি বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করতে হবে এবং ভ্রমণে ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট করবর্ষের আয়কর রিটার্নের ‘আইটি-১০ বিবি’ (IT-10BB) ফরমে অবশ্যই প্রদর্শন করতে হবে।
মিজ্ তাকরিমা ইসলাম
সাতক্ষীরা জেলার সন্তান মিজ্ তাকরিমা ইসলাম (জন্ম: ০৭ জানুয়ারি ১৯৯১) জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আয়কর অনুবিভাগের একজন কর্মকর্তা। তিনি ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে নিয়োগপ্রাপ্ত হয়ে ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে সরকারি চাকরিতে সাঁটলিপিকার (Stenographer) পদে যোগদান করেন। কর পরিদর্শক হিসেবে পদোন্নতির পূর্বে তিনি কর আপীল অঞ্চল-৩, ঢাকা-তে সাঁটলিপিকার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৬ সালে তিনি কর পরিদর্শক (১০ম গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন এবং বর্তমানে আপীলাত রেঞ্জ-৩, কর আপিল অঞ্চল-২, ঢাকা-তে কর্মরত আছেন।
