কর্ণফুলী ইপিজেডের BD Designs Private Limited ও Bestech Bangladesh Limited-এর বিপুল আমদানি কার্যক্রম বন্ড সুবিধার হিসাব, শুল্কমুক্ত কাঁচামালের ব্যবহার এবং অডিটের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। বাণিজ্য-তথ্যভান্ডার Trademo-এর হিসাবে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত BD Designs-এর আমদানি মূল্য ২০০.৫৯ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে প্রায় ২ হাজার ৪৪৭ কোটি টাকা। অন্যদিকে, Market Inside Data-এর হিসাবে Bestech Bangladesh Limited-এর ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে আমদানি মূল্য ৮.৪৩ মিলিয়ন ডলার, যা একই বিনিময় হার ধরে প্রায় ১ হাজার ২৯ কোটি টাকা।
এই অঙ্কগুলো আন্তর্জাতিক বাণিজ্য-তথ্যভান্ডারের রেকর্ড; এগুলোকে সরাসরি শুল্কমুক্ত আমদানির পরিমাণ বা কাস্টমসের প্রত্যয়িত বন্ড হিসাব নয়। ফলে কাস্টমস্-এর বক্তব্য প্রয়োজব। প্রতিষ্ঠান দুটির আমদানির বিপরীতে কত পণ্য শুল্কমুক্ত সুবিধায় এসেছে, কী পরিমাণ কাঁচামাল উৎপাদনে ব্যবহৃত হয়েছে, কত পণ্য রপ্তানি হয়েছে এবং বন্ড-অডিটে এসব হিসাব কীভাবে সমন্বয় করা হয়েছে— তা প্রকাশের দাবি রাখে।
বিশেষ করে ২০১৯ সালে বন্ড সুবিধার অপব্যবহারসংক্রান্ত অভিযোগের তালিকায় BD Design ও Bestech-এর নাম থাকার প্রেক্ষাপটে, তাদের বিরুদ্ধে পৃথক রাজস্ব দাবি, আদায়, অডিট ও মামলার বর্তমান অবস্থা জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন।
প্রশ্নটি আমদানির অঙ্ক বড় হওয়া নয়; প্রশ্ন হলো, এত বড় বাণিজ্যিক কার্যক্রমের বিপরীতে শুল্কমুক্ত সুবিধার হিসাব ও সরকারি অডিট কতটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক?
মালিকানাঃ

