নথিভিত্তিক নিউজ
দেশের বিভিন্ন শুল্কমুক্ত বিপণি ও বন্ডেড ওয়্যারহাউসগুলোতে বিলাসবহুল ও আমদানিকৃত পণ্যের কোটা সুনির্দিষ্ট করতে মেসার্স বেলাজিও লিমিটেড (Bellagio Limited)-এর অনুকূলে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক আমদানি প্রাপ্যতা (এনটাইটেলমেন্ট) নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে কাস্টমস: রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানউজ্জামান-এর স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ৩টি শাখার জন্য আলাদাভাবে এই প্রাপ্যতা অনুমোদন করা হয়।
সবগুলো শাখা মিলিয়ে চলতি অর্থবছরে বেলাজিও লিমিটেডের জন্য এনবিআর কর্তৃক মোট আমদানি প্রাপ্যতার পরিমাণ দাঁড়িয়েছে ৭,৯২,০৯৩.৯১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৯ কোটি ৫০ লাখ টাকা)। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১২-এর উপ-ধারা (২) অনুযায়ী জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন দ্বিতীয় সচিব কাজী রায়হানউজ্জামান।
বন্ডেড ব্যবসার সংশ্লিষ্টদের মতে, বছর জুড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের চাহিদা এবং শুল্কমুক্ত কেনাকাটার সুবিধার্থে বেলাজিও লিমিটেডের মতো বড় প্রতিষ্ঠানগুলোর জন্য একই বছরে কয়েকবার কিংবা বিভিন্ন শাখার জন্য আলাদাভাবে আমদানি প্রাপ্যতা (কোটা) নির্ধারণের রেকর্ড ও নিয়মিত চর্চা রয়েছে।

কাজী রায়হানউজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বেলাজিও লিমিটেডের ৩টি শাখার জন্য অনুমোদিত পণ্যভিত্তিক আমদানি প্রাপ্যতার (মার্কিন ডলারে হিসাবকৃত) বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো:
১. ভোমরা এলসি স্টেশন শাখা (ডিউটি ফ্রি শপ)
সাতক্ষীরার ভোমরা এলসি স্টেশন কম্পাউন্ডে অবস্থিত মেসার্স বেলাজিও লিমিটেড [লাইসেন্স নং-০১/কাস-পিবিডব্লিউ/২০১৫]-এর অনুকূলে সর্বমোট ১,৮৯,০৯৩.৯১ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সচিব কাজী রায়হানউজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী পণ্যভিত্তিক বিবরণ:
সিগারেট: ১,২৪,৭৫২.৯২ মার্কিন ডলার
লিকার ও অন্যান্য ড্রিংকস: ৫৪,৩৪০.৯৯ মার্কিন ডলার
কসমেটিকস ও টয়লেট্রিজ: ৫,০০০.০০ মার্কিন ডলার
কনফেকশনারী: ৫,০০০.০০ মার্কিন ডলার
২. চট্টগ্রাম সমুদ্রবন্দর শাখা (বন্ডেড ওয়্যারহাউস ও শিপ স্টোরস)
চট্টগ্রাম সমুদ্রবন্দরে অবস্থিত মেসার্স বেলাজিও লিমিটেড [লাইসেন্স নং-৫(১৩) কাবক/চট্ট:/বন্ড (শিপ স্টোরস)]-এর অনুকূলে সর্বমোট ৪,০১,০০০ মার্কিন ডলারের বার্ষিক আমদানি প্রাপ্যতা অনুমোদন করা হয়েছে। পণ্যভিত্তিক বিবরণ:
Ships Store Items: ১,৩৫,০০০ মার্কিন ডলার
Cigarettes & Tobacco: ১,৯৬,০০০ মার্কিন ডলার
Alcoholic Beverage (Liquor, Beer, Wine): ৫০,০০০ মার্কিন ডলার
Cosmetic and Toiletries: ৫,০০০ মার্কিন ডলার
Beverage (Non-alcoholic), Confectionery, Electronics, Gift Item: ১৫,০০০ মার্কিন ডলার
৩. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শাখা (ডিউটি ফ্রি শপ)
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মেসার্স বেলাজিও লিমিটেড [লাইসেন্স নং-৫(১৩) কাবক/চট্ট:/বন্ড (শুল্কমুক্ত বিপণি)]-এর অনুকূলে সর্বমোট ২,০২,০০০ মার্কিন ডলারের বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণ করা হয়েছে। পণ্যভিত্তিক বিবরণ:
Cigarettes & Tobacco: ১,৪৫,০০০ মার্কিন ডলার
Alcoholic Beverage (Liquor, Beer, Wine): ৪৭,০০০ মার্কিন ডলার
Cosmetic and Toiletries: ৫,০০০ মার্কিন ডলার
Beverage (Non-alcoholic), Confectionery, Electronics, Gift Item: ৫,০০০ মার্কিন ডলার
প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুকূলে এ আমদানি প্রাপ্যতা পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেশী।
