Headlines
ব্যারিস্টার সাইয়েদ্যুল হক সুমন

প্রতিবাদী যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা যুবকদের ধর্ম। পূর্বে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুবকরা মিছিল-মিটিং করে ক্ষোভ প্রকাশ করতো। মিডিয়া ও প্রযুক্তির কারণে বহু কিছু দ্রুত পাল্টে যাচ্ছে। এখনকার যুবক-যুবতীরা ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করে তারুণ্যের দায় শোধ করছে। এ ক্ষেত্রেও তারা কৌশল নিতে পারেন। যেমন, ব্যারিস্টার সায়েদুুল হক সুমন বিভিন্ন অনিয়মের ঘটনা সকলের দৃষ্টিগোচরের জন্য লাইভ প্রচার করছেন।…

Read Full News
জেলা পরিষদ, বাগেরহাট

জেলা পরিষদের কার্যপরিধি সম্পর্কে শেখ কামরুজ্জামান টুকু

জেলা পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্ববৃহৎ একক, এটি রাষ্ট্রে বিদ্যমান তিন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় জেলা পর্যায়ে কাজ করে। এর প্রধান হলেন জেলা পরিষদ চেয়ারম্যান। একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদের মেয়াদকাল পাঁচ বছর। জেলা পরিষদের নির্বাহী একজন প্রধান…

Read Full News
জঙ্গিবাদ মানে সম্রাজ্যবাদ

জঙ্গিবাদ ইসলাম ধর্ম নস্যাৎ করার পশ্চিমা ষড়যন্ত্র, একে প্রতিহত করুন …

জঙ্গিবাদের সাথে ইসলাম ধর্মকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। ইসলাম ধর্ম আর ওয়াহাবীবাদ এক কথা নয়। ওয়াহাবীবাদ, মওদুদীবাদ বা উগ্রবাদ ইসলামের অনুষঙ্গ নয়, এটা ইসলামের বিকৃত ব্যাখ্যা। ইসলামের এই ভুল ব্যাখ্যার ফাঁদে পা দিয়ে অনেক তরুণ/তরুণী জঙ্গীবাদের দিকে আকৃষ্ট হয়। এবং সে সুযোগটাই কাজে লাগাচ্ছে পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি…

Read Full News
দাদাভাই

আমার ভালোবাসার সাতকাহন // দাদাভাই

মহামায়ার এক কাহন আজ আমি তোমায় কিছু বলি পারলে মন দিয়ে অনুধাবন করো, বাকিটা তোমার ইচ্ছা। তুমি কি জানো সামান্য প্রদীপের আগুনে চোখের পলক পরিমান সময় হাত রাখা কতোটা কষ্টের? জানতেও পারো! ১৯ টা বছর মানে পুরো ১ টা যুগ ৭ টা বছর ২২৮ টা মাস ৬৮৪০ টা দিন ১৬৪১৬০ টা ঘন্টা ৯৮৪৯৬০০ টা সেকেন্ড…

Read Full News
রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষার হেরফের // রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের বঙ্গসাহিত্যে নানা অভাব আছে সন্দেহ নাই; দর্শন বিজ্ঞান এবং বিবিধ শিক্ষণীয় বিষয় এ পর্যন্ত বঙ্গভাষায় যথেষ্ট পরিমাণে প্রকাশিত হয় নাই; এবং সেই কারণে রীতিমত শিক্ষালাভ করিতে হইলে বিদেশীয় ভাষার সাহায্য গ্রহণ করা ব্যতীত উপায়ান্তর দেখা যায় না। কিন্তু আমার অনেক সময় মনে হয় সেজন্য আক্ষেপ পরে করিলেও চলে, আপাতত শিশুদের পাঠ্যপুস্তক দুই চারিখানি না…

Read Full News
শিক্ষা দর্শন

বিল্ড ফর নেশন-এর ২২ তম আলোচনা: শিক্ষার দর্শন // আহমদ ছফা

ইউরোপীয় রেনেসাঁর পূর্বে শিক্ষার দর্শনের মূল ভিত্তি ছিল অতীন্দ্রিয়বাদে প্রোথিত। মানুষ জানবে কেন? বুঝবে কেন? জ্ঞান লাভ করবে কেন? এই সবগুলো কেন-র জবাব প্রাচীন জগত দিয়েছে— কোনো এক অলৌকিক সত্তায় তাকে বিশ্বাসী হতে হবে। যেহেতু মানুষের মন চঞ্চল, ইন্দ্রিয় অসংযত, তাই তাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে দৈনন্দিন শৃঙ্খলার মাধ্যমে এই বিশ্বাসকে চিত্তে-চেতনায় স্থির করতে হবে,…

Read Full News
মাদ্রসার অধ্যক্ষ ঘাতক সিরাজ

রাজনীতিতে দুর্বৃত্তায়ন নড়বড়ে প্রশাসন // আলী আকবর টাবী

এক নির্ভীক কন্যার নাম নুসরাত। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে আপোষ করেনি। একটি মানবিক সমাজ গড়ার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে কীভাবে জীবন দিতে হয় তা সে শিখিয়ে গেল। নুসরাত যাবার আগে এই সমাজকে একটি তীব্র চপেটাঘাত করে গেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে সমাজের দগদগে ঘাঁ। রাজনীতির দুর্বৃত্তায়ন কত গভীরে প্রোথিত তা আমাদের দৃষ্টিগোচর হলো।…

Read Full News
তানজিয়া সালমা

নুসরাত! ক্ষমা করে দিস মা // তানজিয়া সালমা

ঐ ধর্ষক জানোয়ারটার সাথে আমাদের পার্থক্য তেমন নেই। আমরা বড় বড় চেয়ারে বসে আছি যারা, তাদেরই তো তোর জন্য একটা নিরাপদ বাংলাদেশ দেবার কথা ছিল। আমরা কোন না কোন লোভের কাছে, লাভের কাছে, ভয়ের কাছে নতি স্বীকার করে মানুষ থেকে ক্রমশ নর্দমার কীট হয়ে যাচ্ছি। আর এসব লেবাসধারীদের জন্য গড়ে তুলছি অপরাধের অভয়ারণ্য।  আমি দেখেছি…

Read Full News