Headlines
চিকিৎসক

জিও ছাড়াই বিদেশ ভ্রমণ? সরকারি কর্মকর্তাদের অননুমোদিত সফর নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | FollowUpNews সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন থাকলেও বাস্তবে অনেক কর্মকর্তা সেই বিধান পাশ কাটিয়ে নিয়মিত বিদেশ সফর করছেন— এমন অভিযোগ উঠেছে বিভিন্ন দপ্তর ঘিরে। FollowUpNews-এর অনুসন্ধানে উঠে এসেছে, চিকিৎসক সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মরত অনেক কর্মকর্তার মধ্যে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকারি বিধি অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রে বিদেশ ভ্রমণের আগে…

Read Full News
যুগ্ম কমিশনার

পর পর দুইবার থাইল্যান্ডে ‘চিকিৎসার’ অনুমতি: কাস্টমসের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদকে ঘিরে প্রশ্ন

এপ্রিলের পর আবার আগস্টেও চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফরের সরকারি অনুমতি; একই বছরে দ্বিতীয়বার বিদেশযাত্রা নিয়ে অনুসন্ধানের দাবি FollowUp News ডেস্কঃ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর যুগ্ম কমিশনার শাহেদ আহমেদকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। চলতি বছর পর পর দুইবার থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশযাত্রার সরকারি অনুমতি পাওয়ার তথ্য সামনে এসেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে…

Read Full News
Customs Joint Commissioner

গুলশান বিভাগের ডেপুটি কমিশনার সাগর সেন যুগ্ম কমিশনার পদে পদোন্নতি, বদলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে

নিজস্ব প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক বদলি ও পদায়ন আদেশে ঢাকা উত্তর কর কমিশনারেটের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার সাগর সেন-কে যুগ্ম কমিশনার পদে পদোন্নতি দিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে বদলি করা হয়েছে। এনবিআরের আদেশ অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) ক্যাডারের এই কর্মকর্তা নতুন কর্মস্থলে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সাগর সেন একজন ৩১তম বিসিএসের কর্মকর্তা। এর…

Read Full News
কর কমিশনার

মেয়ের বিয়েতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কর কমিশনার শ্রাবণী চাকমা

কর অঞ্চল-৬, ঢাকার কর কমিশনার শ্রাবণী চাকমা মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এ উদ্দেশ্যে তাকে সরকারিভাবে বহির্বাংলাদেশ অর্জিত ছুটি (Earned Leave) মঞ্জুর করা হয়েছিলো। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থ মন্ত্রণালয়ের ট্যাক্স-২ শাখা থেকে ২৯ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রাবণী চাকমা ২৬ জুলাই ২০২৬ থেকে…

Read Full News
ব্যারিস্টার পূরবী সাহা

ফলোআপ নিউজের প্রাথমিক অনুসন্ধানঃ সাংবাদিকদের সমালোচনার মাঝেও দক্ষিণ বন্ডের ডিসি ব্যারিস্টার পূরবী সাহাকে নিয়ে বেশিরভাগ মতামতই ইতিবাচক

স্টাফ রিপোর্টার | ফলোআপ নিউজ দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার ব্যারিস্টার পূরবী সাহাকে নিয়ে সাংবাদিক মহলের একাংশের কিছু অভিযোগ ও সমালোচনার প্রেক্ষিতে ফলোআপ নিউজের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া, তবে অধিকাংশ ক্ষেত্রে ইতিবাচক মূল্যায়ন। কয়েকজন সাংবাদিকের অভিযোগ, ব্যারিস্টার পূরবী সাহা তথ্য আদান-প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সংরক্ষিত এবং কঠোর মনোভাবের। তবে তার সহকর্মী…

Read Full News
আখতারুজ্জামান

উত্তরা বন্ড কমিশনারেটে এআরও আখতারুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের লাগাতার অভিযোগ

মানবিক আবেদনকে চাঁদাবাজির ‘প্রমাণ’ হিসেবে দেখানো নিয়ে প্রশ্ন। নিজস্ব প্রতিবেদক | FollowUpNews উত্তরা বন্ড কমিশনারেটের সদর দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আখতারুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ফলোআপ নিউজের প্রতিনিধি তথ্য ও বক্তব্য সংগ্রহের জন্য কমিশনারেট কার্যালয়ে গেলেও একই ধরনের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে ওই কর্মকর্তা সব…

Read Full News
ঝুঁকি

কাস্টমস কর্মকর্তাদের পেশাগত ঝুঁকি কি বাড়ছে? কর্মকর্তা থেকে সেপাই—নিরাপত্তাহীনতার প্রশ্ন

FollowUpNews-এর অনুসন্ধান রাষ্ট্রের রাজস্ব সুরক্ষার দায়িত্বে থাকা কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যা, হামলা, প্রাণনাশের হুমকি এবং দায়িত্ব পালনের সময় বাধার ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে—কাস্টমসের মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত ঝুঁকি কি ক্রমেই বাড়ছে?এটা সর্বশেষ আজ কাস্টমসের এক সেপাই হত্যার ঘটনায় এই উদ্বেগ আরও গভীর হয়েছে। যদিও…

Read Full News

তথ্য চাইতে গিয়ে উল্টো প্রশ্নের মুখে সাংবাদিকরাঃ সরকারি দপ্তর কেন উল্টে সাংবাদিকের বিরুদ্ধে ‘গোয়েন্দাগিরি’ শুরু করে?

নিজস্ব প্রতিবেদক | FollowUpNews সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন সাংবাদিকরা— এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। তথ্য অধিকার আইন কার্যকর থাকার পরও অনেক দপ্তরে তথ্য চাওয়া মাত্রই শুরু হয় সাংবাদিকের ব্যক্তিগত পরিচয়, বসবাস, শিক্ষাগত পটভূমি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্নের পর প্রশ্ন। “বাড়ি কোথায়?”, “কোন জেলায়?”, “কোথায় পড়াশোনা করেছেন?”, “ঢাকায় কোথায় থাকেন?”, “কার…

Read Full News