Headlines
ধর্মাবমাননা

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে লালমনিরহাটে বাবা এবং ছেলেকে মারধর

লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক নরসুন্দর ও তার ছেলেকে মারধরের পরে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পরেশ চন্দ্র শীল (৬৯) এবং তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে।…

Read More
দিনাজপুর

তৌহিদি জনতা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দিনাজপুরের রহিম শাহ বাবা ভান্ডারী মাজার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রহিম শাহ বাবা ভান্ডারী মাজারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার রানীগঞ্জ এলাকার বিরাহিমপুর গুচ্ছগ্রামের ‘তৌহিদি জনতা’র ব্যানারে এই হামলার ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এলাকায় প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান। মাজারটির খাদেম শহিদুল ইসলাম জিন্না…

Read More
ওসি

পুরো জেলা পয়সা খাচ্ছে – রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের বিরুদ্ধে আব্দুল আলিম কালু নামের এক আসামির স্ত্রী সাহারা বেগমকে ডেকে ৭ লাখ টাকা চাওয়ার একটি অডিও ফাঁস হয়েছে। এসময় ওসি সাহারা বেগমকে মাদক ব্যবসার পরামর্শ দেন এবং নির্বিঘ্নে ব্যবসার জন্য জেলা ডিবির এক ওসিকে বদলি করে দেওয়ারও আশ্বাস দেন। এরই মধ্যে সাহারা বেগমের করা লিখিত অভিযোগ…

Read More
মো: ইমতিয়াজ হোসেন

যুগ্মসচিব এনামুল হকের সম্পৃক্ততা খুঁজে বের করতে এবার তদন্ত ভার পেলেন একই অফিসের আরেকজন যুগ্ম সচিব

নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন র‌্যাব হেফাজতে নিহত হওয়ার ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) এনামুল হকের সম্পৃক্ততা খুঁজে বের করতে অধিকতর তদন্তে নতুন কমিটি গঠন করা হয়েছে। এজন্য রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে তদন্তের দায়িত্ব…

Read More

ব্যক্তিগত কাজেই নওগাঁ যান যুগ্ম সচিব এনামুল, নেননি অনুমতি

নিজে ঘটনাস্থলে থেকে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে র‌্যাবের হাতে তুলে দেন যুগ্ম সচিব এনামুল হক। তিনি ব্যক্তিগত কাজেই নওগাঁ গিয়েছিলেন। যাওয়ার আগে তিনি ঊর্ধ্বতন কারো অনুমতি নেননি। এমনকি সরকারি গাড়ি ব্যবহার করলেও ট্রাভেল হিস্ট্রি লেখা লগবুকে লেখেননি। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (বিতর্কিত যুগ্মসচিব) এনামুল হককে শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। ক্ষমতার…

Read More
মোঃ এনামুল হক

যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব

স্থানীয় সরকার রাজশাহী বিভাগ এর পরিচালক যুগ্ম সচিব মোঃ এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে তুলে এনেছিলো র‌্যাব। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে যান র‌্যাব-৫ এর ক্যাম্প অফিসে। ওইদিন অসুস্থ অবস্থায় জেসমিনকে হাসপাতালে ভর্তি করা…

Read More
রাজশাহী

পবা সাব-রেজিস্ট্রারের অবৈধ সম্পদের পাহাড়

পবা উপজেলা সাব-রেজিস্ট্রার রওশন আরা বেগম অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। নানা অবৈধ উপায়ে অর্জিত অর্থে তিনি ঢাকা ও রাজশাহীতে বহুতল ভবন নির্মাণ করেছেন। দামি গাড়ি কিনেছেন। এ ছাড়া তার অফিস সহায়ক আমিনুল হকের বিরুদ্ধেও দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অবৈধ উপায়ে তাদের কোটি কোটি টাকা অর্জন এবং বিপুল সম্পদ গড়ে তোলার…

Read More
কর কমিশনার

ঘুষের টাকাসহ সহকারী কর কমিশনার অভিজিৎ কুমারকে গ্রেফতার করা হয়েছে

বগুড়ায় আয়কর ফাইল আটকিয়ে ৫০ হাজার টাকার কারবার করতে গিয়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার ফেঁসে গেলেন। মঙ্গলবার দুপুরে ঘুষ গ্রহণের নগদ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা অভিজিৎকে হাতেনাতে গ্রেফতার করে। সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।  দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়…

Read More