Headlines
লেখক

সব কিছু নষ্টদের অধিকারে যাবে // হুমায়ুন আজাদ

রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।  আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত কালো মেঘ…

Read More
Al Mahmud

কবি আল মাহমুদকে স্মরণ করছে সবাই

  কাঁপুনি / আল মাহমুদ  শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?   হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি    বিদায়ের শেষ খেয়া,    ডাকছে আমাকে হাঁকছে আমাকে    আমিই শেষের লোক।    শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।    কাঁপছে নায়ের পাটাতন বুঝি   ছেড়ে যেতে উৎসুক।       আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর   সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো…

Read More
14 February

আজ ভালোবাসা দিবস ♥♥♥ আসতে পারো যদি অন্তর্জাল বুনতে জানো

ভালোবাসা দিবস      প্রেম করবে, নারী?  মুঠো মুঠো প্রেম।  প্রেম করবে, নারী? দিন ‍দুপুরে প্রেম। করবে প্রেম, নারী? একদিন শুধু, আর নয় এ ভুল কোনোদিন যদি ভুলতে পারো, নয়তো রোজ যদি অন্তর্জাল বুনতে জানো।   জীবন পূর্ণ হবে, পরিপূর্ণ প্রেমে। করবে প্রেম, নারী, প্রেম করবে প্রেম?   ভার্চুয়াল প্রেম     আরও ছবি দাও, আমি তোমায় কবিতা…

Read More
শুভ বসস্ত

আজ পহেলা ফালগুন: বাঙালির প্রাণ মন নেচে উঠুক অপরিণীত কামনীয় আনন্দে

সম্পাদকের লেখা দুটো কবিতা দিয়ে ফলোআপনিউজ এবার সাজিয়েছে তাদের বসন্তের বার্তা। প্রথম কবিতায় আকাঙ্ক্ষাগুলো আজ পাখা মেলেছে, দ্বিতীয় কবিতায় বাস্তব জীবন কবিকে ঘিরে রেখেছে, দার্শনিক আজ্ঞাবহে— যেন সে মেনে নিয়েছে কল্পিত পরাজয়।    হঠাৎ দেখা   এভাবেও হয় হঠাৎ দেখায় এমন কূলাতিক্রান্ত প্রেম পরিণয়! বসন্তের এ বৈভবে আমরা ভুলেছি বরাবরের রীতি, চমকে উঠে দেখি তড়িৎ এক…

Read More
রূপম রোহানের প্রেমের কবিতা

রূপম রোহানের তিনটি প্রেমের কবিতা

♥ টান সমুহ হারের মুখে যখনই হাতে ওঠে তুরুপের তাস তখনই বুঝে ফেলি তোমার কপোল ছুঁয়ে এ শহরে ঢুকে গেছে মাতাল বাতাস! খাঁদের কিনারে এসে যতবার করি অসহায় আত্মসমর্পণ কী এক অদৃশ্য টানে ততবারই তুমি রুখে দাও সুনিশ্চিত আমার মরণ! ♥ ইচ্ছে ছিল ইচ্ছে ছিল হাঁটব দু’জন ঝাউ-জারুলের বন পেরিয়ে গায়ে মেখে পাখির কূজন সারা বিকেল মৌনব্রতে…

Read More
আফসানা মীম

বাংলা মাগো // আফসানা মীম

  বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো অলখে পাথার বাহিয়া, পরীদের গান শুনিয়া। বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো। ওঠে উঠুক ঐ আলোর রবি, আসে আসুক ঐ বসন্ত ছবি। তোমাকে যদি আজ জাগাই আমি, বলবে এতো সেই রক্তমাখা ফেব্রুয়ারি, করেছিলো ওরা এদিনেইতো আমার কোলটা খালি। বাছা! বাছা! তুই কোথায় গেলি? আয়! করে দে আমার কোলটা…

Read More
শব্দছবি

শব্দছবি // অচিরা বিশ্বাস

সারারাত বুকের বাঁ পাশে  এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে  এখনও পৃথিবীতে যে কবি এঁকে যায় প্রাণবন্ত শব্দের ছবি সে ছবিতে শুধু তুমিই মূর্তমান– তুমি আছো বলে পৃথিবীতে এখনও রয়েছে কিছু সুর প্রাণ খুলে গাওয়ার মতো গান।   যে চোখ মুগ্ধতা খোঁজে সে চোখের তুমিই আশ্রয়। তোমার প্রেমের কাছে এখনও নতজানু তৃষ্ণার্ত           …

Read More
Allabhya Ghosh

কনকলতা // অলভ্য ঘোষ

শনি রবি দূরদর্শন বাংলা হিন্দি সিনেমা; শাটার টানা সাদা কালো টিভির তখন জামানা। এন্টেনায় কাক বসলে পরে ঝিরি ঝিরি ঝিরি কথায় কথায় বিঘ্ন ঘটে ভীষণ বিচ্ছিরি। তবু কত অপেক্ষা কত আকুতি পাড়ায় কটি টিভি ছিল সহজ সে গুনতি। ভোটের খবর; ক্রিকেট ম্যাচ; সব কিছু ঘিরে যার বাড়িতে থাকত টিভি উপচে পড়ত ভিড়ে। এমনই এক বাড়ি…

Read More