পাসপোর্ট অধিদপ্তরের গেটে ৭ জন “নেশাখোর”-এর ছবি টানানো, ভেতরের দুর্নীতির দায় আসলে কার?
দালালদের ছবি টাঙিয়ে নাগরিকদের সতর্ক করছে অধিদপ্তর; অথচ দালাল সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ লেনদেন, কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, পাসপোর্ট জালিয়াতির মামলা এবং বিতর্কিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদায়ন—প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দুর্নীতির জবাবদিহি কোথায়? নিজস্ব প্রতিবেদক | FollowUpNews রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সাতজন ব্যক্তির ছবি টাঙানো হয়েছে। লাল ব্যানারে লেখা, ‘চিহ্নিত…
