Headlines

বিশ্বের সবচেয়ে কমবয়সী রাষ্ট্রনেতা হচ্ছেন অস্ট্রিয়ার কুর্জ

অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে ৩১ বছরের সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পিপল’স পার্টি জয়লাভ করলে কুর্জ হবেন বিশ্বের সবচেয়ে কমবয়সী রাষ্ট্রনেতা। ভোটের প্রচারে কুর্জ সীমান্ত আরও সুরক্ষিত এবং রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াই করাসহ অভিবাসীর সংখ্যা সীমিত করার পক্ষে প্রচারণা চালিয়েছেন। ২০১৩ সালে মাত্র…

Read Full News
নাইজেরিয়া

শিক্ষার্থীদের প্রশ্নে শিক্ষকরা ফেল!

ছয় বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্য কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, রাজ্য গভর্নর নাসির এল রুফাই জানিয়েছেন, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট শিক্ষকদের দুই-তৃতীয়াংশ, ২১ হজার ৭৮০ জন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের উত্তরে ৭৫ শতাংশ বা তার…

Read Full News
চিপসের প্যাকেটে ফ্রি খেলনা

চিপসের প্যাকেটের খেলনায় প্রাণ গেল চার বছরের শিশুর

চিপসের প্যাকেটে থাকা খেলনা গলায় ঢুকে মারা গেল চার বছরের এক ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, খেলনাটি গলায় আটকে শিশুটির শ্বাসনালী পুরোপুরি বন্ধ গিয়েছিল। আর শ্বাস নিতে পারেনি সে। শনিবার মুম্বাইয়ের কান্ডিভলিতে বাবা মার সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছিল ছোট্ট পীযূষ খুশওয়াহা। মেলা ঘুরে বাড়ি ফেরার সময় বায়না করে চিপসের প্যাকেট কেনে সে। প্যাকেটের ভেতরে ছিল ফ্রিতে…

Read Full News
তিউনিশিয়া

অমুসলিমকে বিয়ে করতে পারবেন তিউনিসীয় মুসলিম নারীরা

তিউনিসিয়ায় যে আইনে নারীদের অমুসলিম পুরুষকে বিয়ে করা নিষিদ্ধ, সেই আইনটি বাতিল করা হয়েছে। নতুন আইনে তিউনিসীয় নারীরা অমুসলিম পুরুষদের বিয়ে করতে পারবেন। ‘স্বামী হিসেবে পছন্দের স্বাধীনতা’ পাওয়ার জন্য নারীদের স্বাগত জানিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসির এক মুখপাত্র এ ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তিউনিসিয়ায় এখনো পর্যন্ত অমুসলিম…

Read Full News
খালসা এইড

প্রতিদিন ৩৫০০০ রোহিঙ্গা শরণার্থীর মাঝে খাবার বিতরণ করবে ‘খালসা এইড’

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে যুক্তরাজ্যভিত্তিক শিখদের একটি সংগঠন–খালসা এইড। সংগঠনটি প্রতিদিন ৩৫ থেকে ৫০ হাজার মানুষকে খাওয়াবে বলে দ্য ইনডিপেনডেন্ট ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। খালসা এইডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমরপ্রীত সিং বলেন, আমরা ৫০ হাজার মানুষকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু এখানে…

Read Full News
শেখ হাসিনা

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন শেখ হাসিনা

রোহিঙ্গা ইস্যুতে মানবিকতা এবং শান্তির অনন্য নজির স্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার প্রস্তাব করেছেন বিশ্বের খ্যাতিমান চিন্তাবিদ এবং শিক্ষাবিদরা। প্রতি বছর অক্টোবর মাসে শান্তিতে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয়। ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির রাজনীতি এবং আর্ন্তজাতিক সম্পর্ক…

Read Full News
বাবার কারাদণ্ড মালয়শিয়া

হজে নিয়ে মেয়েকে ধর্ষণ, বাবার কারাদণ্ড

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক বাবাকে ৪৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ওই বাবাকে ২৪ ঘা বেত্রাঘাতেরও নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার পেটালিং জায়া নগরীর শিশু যৌন নির্যাতন প্রতিরোধকারী একটি বিশেষ আদালতের বিচারক জং জারিদা সাজালি এ রায় ঘোষণা করেন। রায় ধর্ষকের সামনে পড়ে শোনানো হয়। সে সময় তিনি চুপ ছিলেন। পরিচয় গোপন রাখতেই ধর্ষক…

Read Full News
গৌরী লঙ্কেশ

ভারতে হিন্দুত্ববাদ-বিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

ভারতের এক সিনিয়র সাংবাদিক গৌরী লঙ্কেশকে মঙ্গলবার রাতে ব্যাঙ্গালোরে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। গৌরী লঙ্কেশ ঘোষিতভাবেই হিন্দু দক্ষিণপন্থীদের সমালোচক ছিলেন তাঁর লেখার মাধ্যমে। ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার সুনীল কুমার বিবিসিকে জানিয়েছেন, “মঙ্গলবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন বাড়ির ঠিক সামনেই গুলি চালানো হয়। ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনই…

Read Full News