Headlines

অবিবাহিত মা না চাইলে বাবার পরিচয় আবশ্যক নয়: সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। আজ একটি মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিল অবিবাহিত মায়েরা চাইলে সন্তানের আইনি অভিভাবকের স্বীকৃতি পেতেই পারেন। এক্ষেত্রে বাবার সম্মতির কোনও প্রয়োজন নেই। এক্ষেত্রে মা না চাইলে সন্তানের পিতৃপরিচয়ও সর্বসমক্ষে আনার প্রয়োজন নেই। অভিভাবকত্বের দাবি জানিয়ে পিটিশন দায়ের করার জন্য যৌথ আবেদনেরও প্রয়োজন নেই আর। আজ বিচারপতি বিক্রমজিৎ সেনের…

Read Full News

যানজট নিরসনে কাজ করছেন হিজড়ারা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন কাজ করছেন হিজড়ারা। উপজেলা সদরের আলম এশিয়া বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, পুরাতন জননী সিনেমা হলের সামনের চৌরাস্তাসহ মেইন রোড জুড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। সেখানে ৮ জন হিজড়া পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি সড়ক বিভাগের কর্মীরাও দায়িত্ব পালন করছেন। সবাইকে উপজেলা প্রশাসনের…

Read Full News

অনলাইনে সন্দেহ ও উস্কানিমূলক কিছু দেখলে পুলিশকে জানান

রাষ্ট্র ও জনগণের জন্যে হুমকিস্বরূপ সন্ত্রাস বিষয়ক যে কোন ধরনের সন্দেহজনক ও উসকানিমূলক অনলাইন কর্মকাণ্ড দেখলে সেটা পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজ থেকে এ অনুরোধ জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সন্দেহজনক পোস্ট, আইডি, লিংক সাইবার সন্ত্রাস সংক্রান্ত যে কোন ধরণের…

Read Full News

ঐশীর প্রাণভিক্ষা চাইলেন নির্মলেন্দু গুণ

মাদকের শিকার হয়ে বাবা-মাকে হত্যা করে এখন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দিন কাটছে ঐশী রহমানের। নেশায় স্বাভাবিক বোধ-বিবেচনা হারিয়ে বাবা-মাকে খুন করা ঐশীর বাস্তবতা বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমাতে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন কবি নির্মলেন্দু গুণ। মানবিকতার জয়গান গাওয়া কবি সামাজিক মাধ্যম ফেসবুকে ঐশী প্রশ্নে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঐশীর প্রাণরক্ষার জন্য’ মহামান্য রাষ্ট্রপতির…

Read Full News

লেখক, সাবেক সচিব রনজিৎ বিশ্বাস আর নেই

লেখক ও সাবেক সচিব রণজিৎ বিশ্বাস (৬২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বুধবার রাতে রণজিৎ বিশ্বাস চট্টগ্রামে যান। দুপুরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজের ভিআইপি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে কোন সাড়াশব্দ…

Read Full News

টুটুলকে তিনটি কোপ দেয় সুমন, চাপাতি ধোয় মসজিদে : পুলিশ

শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যাচেষ্টা মামলায় আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সুমন হোসেন পাটোয়ারি জঙ্গি সংগঠনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, “আনসারুল্লাহ বাংলা টিমের আপাতত কৌশল হলো, তারা বড় কোনো অপারেশনে যাবে না। ছোট ছোট স্লিপার সেল দিয়ে হত্যার ঘটনা ঘটাবে।…

Read Full News

আগামীকাল জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান

শুক্রবার সকাল থেকে সারাদেশে জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব পুলিশের বিশেষ অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ক এক সভা শেষে আইজিপি এ কে এম শহীদুল হক এ কথা বলেন। বিভিন্ন জেলার এসপি’রা নিজেদের মত ওই নির্দেশ বাস্তবায়ন করবে। আইজিপি এ কে এম শহীদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, সকল জঙ্গিদের তালিকা হালনাগাদ করা হয়েছে, ইতিপূর্বে…

Read Full News

পানছড়িতে সেটলার কর্তৃক ৬ষ্ঠ শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষিত!

পানছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি(মারমা) স্কুল ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (২৭ মে) সকালে পানছড়ি বাজার স্কুলের ওই ছাত্রী তার চেয়ে বয়সে ছোট গ্রামের এক মেয়েকে সাথে নিয়ে বাড়ির পাশ্ববর্তী বাঁশ বাগান থেকে বাঁশকোড়ল সংগ্রহ করতে যায়। সকাল…

Read Full News