Headlines

কবিতাগুচ্ছ: ভুল

প্রেমের কবিতা

অপরাধ করব,

ভুল করব, বেপরোয়া হব,

এভাবে তোমার কোলে

শৈশবটা ঠিক ফিরে পাব।

১২টা বাজলেই মনে হয়,

এক কাপ গরম চা হাতে

এই বুঝি কেউ পেছনে এসে দাঁড়াল,

এই বুঝি কেউ ভালোবেসে

আমার মতো ভুলভাল হলো।

সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীতে

অস্পষ্ট হয়ে উড়ে যায়

ছোট বড় প্রত্যাশা সব, স্বপ্ন যত;

আমি শুধু আবেশে ভুলি, সচেতনেও।

কী যে কী হল,

মনে হল হঠাৎ রাত পোহাল,

অমনি আমার স্বপ্নের সে রাণী হারিয়ে গেল!

আবার ঘুমিয়ে পড়ব যখন

তখন কি আসবে সেই একই তুমি?

কেন রক্তাক্ত করো আমায়

এত দূরে থাকো জেনেও?

 


দিব্যেন্দু দ্বীপ

দিব্যেন্দু দ্বীপ