পিতার অর্থায়নে বিদেশ ভ্রমণ, সরকারি অর্থের সংশ্লেষ নেই— জাতীয় রাজস্ব বোর্ডের অফিস আদেশ জারি।
ফলোআপ নিউজ ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন-২ শাখা কর অঞ্চল-১২, ঢাকার একজন কর পরিদর্শককে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৪ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করেছে। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, মিজ্ ইলারা পারভীন জুঁই (০১/০১/১৯৮৭), কর পরিদর্শক, সার্কেল-২৪৭, কর অঞ্চল-১২, ঢাকা ১৯৫৯ সালের ছুটি বিধিমালার ৩(১)(২)(বি) বিধি মোতাবেক নির্ধারিত শর্তে এ ছুটি পেয়েছেন। তার প্রস্তাবিত ভ্রমণের সময় ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে ১৪ দিন।
আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার পিতা ভ্রমণের যাবতীয় ব্যয়ভার বহন করবেন। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে ব্যয়িত অর্থের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান অনুসরণের শর্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া অনুমোদিত বহিঃবাংলাদেশ ছুটি কোনো অবস্থাতেই বর্ধিত করা যাবে না এবং ছুটিকালীন বেতন-ভাতা বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট আরেকটি প্রজ্ঞাপন থেকে ২০২৫ সালে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের খবর জানা যায়।

কর পরিদর্শক ইলোরা পারভীন জুঁই-এর নামে যুক্তরাষ্ট্র ভ্রমণের আরেকটি প্রজ্ঞাপন পাওয়া যাচ্ছে চলতি বছরের শুরুতে।

২০১৯ সালে পদোন্নতি পেয়ে তিনি কর পরিদর্শক হন বলে জানা যায়।

