Headlines

কাস্টমস ও ভ্যাটের সহকারী কমিশনার জসিম উদ্দিনকে কক্সবাজারে বদলি

বদলী
ঢাকা: কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) মো. জসিম উদ্দিন হাওলাদারকে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)-এর সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) মো. জসিম উদ্দিন হাওলাদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে বদলি করা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তা ১৯ নভেম্বর অপরাহ্ণে নিজ কর্মস্থল হতে অবমুক্ত হবেন এবং তার যোগদান পত্রের অনুলিপি কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে। জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
মোঃ জসিমউদদীন হাওলাদার
সংশ্লিষ্ট বদলি আদেশ।