Headlines

চট্টগ্রামে ইসকন মন্দিরে স্বর্ণের চেইন চুরি: দুই নারী গ্রেপ্তার

মন্দির থেকে স্বর্ণের চেইন চুরি

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে দর্শনার্থীদের ভিড়ের সুযোগে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. আনোয়ারা বেগম (২৫) এবং আছিয়া বেগম (২২)। পুলিশ জানিয়েছে, তাদের দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল আলগাবাড়ি এলাকায়।

মন্দির থেকে স্বর্ণের চেইন চুরি
গ্রেপ্তার দুই নারী। ছবি: কালবেলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল। এই সুযোগে ওই দুই নারী মন্দিরে আসা দুই নারী দর্শনার্থীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও মন্দির কর্তৃপক্ষ তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশে সোপর্দ করে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে চুরি যাওয়া স্বর্ণের চেইনগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিড়ের সুযোগে চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশের কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।।