সত্যিকারের সুখ কি ভবিষ্যতের নিশ্চয়তায়, নাকি বর্তমানকে সম্পূর্ণভাবে বাঁচার মধ্যে? সপ্তদশ শতকের ইংরেজ কবি জন ড্রাইডেন তার বিখ্যাত কবিতা Happy the Man-এ এমন এক মানুষের কথা বলেছেন, যিনি ভাগ্যের ভয়, আগামী দিনের অনিশ্চয়তা ও অতীতের অনুশোচনাকে অতিক্রম করে আজকের জীবনকে নিজের করে নিতে পারেন। স্টোইক দর্শন ও মানবিক বোধে সমৃদ্ধ এই সংক্ষিপ্ত কবিতাটি শতাব্দীর পর শতাব্দী ধরে পাঠকদের শিখিয়ে আসছে— যে আনন্দ সত্যিই অনুভব করা হয়েছে, তা আর কখনও হারিয়ে যায় না। ফলোআপ নিউজের পাঠকদের জন্য রইল কবিতাটির বাংলা অনুবাদ।
সুখী মানুষ, আপন মনে একাকী,
যে অন্তরে স্থির থেকে বলতে পারে—
আগামীকাল, তোমার যত অমঙ্গল আছে নিয়ে এসো;
আমি আমার জীবন বেঁচে নিয়েছি।
বৃষ্টি নামুক বা সূর্য হাসুক, কপালে যা-ই থাকুক,
অন্তরের উৎপাদিত আনন্দে
আজকে আমি পরিপূর্ণভাবে বেঁচে আছি।
অতীত স্বর্গের চেয়েও সুন্দর,
যা হবার হয়েছে, দুঃখ সয়ে গেছে, সুখ সকলই রয়ে গেছে।
…….
অনুবাদঃ দিব্যেন্দু দ্বীপ
